1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পূবাইলে কিশোরকে লোহার রড ও সুইজ গিয়ার দিয়ে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

​রাজু হোসেন (গাজীপুর প্রতিনিধি)

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় এক কিশোরকে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একদল বখাটের বিরুদ্ধে। গত ৬ এপ্রিল করমতলা দেওয়ান বাড়ী মাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরের মা মোসাঃ রুমা আক্তার বাদী হয়ে গত ৭ এপ্রিল পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযুক্তরা হলেন, ১. মোঃ হামজা (১৬), ২. মোঃ মীর মেহেদী (১৭), ৩. হোসাইন (২০), ৪. নিলয় (১৮) এবং ৫. মুসা (১৮)। তারা সকলেই স্থানীয় করমতলা ও মাজুখান এলাকার বাসিন্দা।

 

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল অভিযুক্তরা প্রথমে জনৈক রাজন দেওয়ান (১৭) নামের এক প্রতিবেশীকে মারধর করে। এর পরদিন ৬ এপ্রিল সকাল ১১টার দিকে রুমা আক্তারের ছেলে হাবিবুল ইসলাম (১২) স্থানীয় মাজারের পাশে গেলে অভিযুক্তরা তাকে আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তারা হাবিবুলকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে লোহার রড দিয়ে তার ডান পায়ে এবং সুইজ গিয়ার (চাকু) দিয়ে বাম হাতের কবজিতে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।  অভিযোগে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি  করা হয়েছে।

 

​আহত হাবিবুল ইসলামকে ঘটনার পর দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।

 

​ বাদিনী রুমা আক্তার জানান, অভিযুক্তরা এলাকায় অত্যন্ত উচ্ছৃঙ্খল ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। তারা প্রায়ই স্থানীয় লোকজনকে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে। তিনি তার সন্তানের ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

 

এবিষয়ে পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট