
ক্রীড়া প্রতিবেদক:২৩ অক্টোবর
বাফুফের ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্ত হলেন আরো ৩টি ফুটবল একাডেমি।
২৩ অক্টোবর,শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সিডিএফএ কার্যালয়ে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক ফুটবলার মোঃ মাহবুব আলম পলো উপস্থিত থেকে এই নতুন তিন একাডেমি কে বাফুফের শর্ত সাপেক্ষে ওয়ান স্টার লাইসেন্স প্রদান করা হয়েছে।
একাডেমি গুলো হচ্ছে -১/ঐতিহ্যবাহী পাহাড়তলী ফুটবল একাডেমি ( প্রবীণ ক্রীড়া সংগঠক মোঃ মুছা),২/ চান্দগাঁও ফুটবল একাডেমি,৩/দক্ষিণ জেলা ফুটবল একাডেমি।

এসময় উপস্থিত ছিলেন সিডিএফ এ সভাপতি এসএম শহীদুল ইসলাম, সাবেক তারকা ফুটবলার ও কোচ মোঃ নজরুল ইসলাম লেদু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মোঃ শাহজাহান, মোঃ সালাউদ্দিন জাহিদ, সাবেক জাতীয় ফুটবলার মোঃ তৌহিদ,আসকর খান বাবু , চেনা মং , মোঃ রাসেদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পলো বলেন, বাফুফের শর্ত সাপেক্ষে ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্ত একাডেমি হিসেবে আগামী ৬মাস থেকে ১ বছরের মধ্যে বয়স ভিত্তিক ফুটবল দল গঠন ও বিভিন্ন ক্রীড়া বিষয়ক একাডেমির মতো কার্যক্রম সম্পন্ন করতে না পারলে এই লাইসেন্স বাতিল সহ যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন।