1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

নতুন প্রশাসনে উদ্বোধন হলো ইউসুফ বাহিনীর অস্ত্র কারখানা: বালিয়াডাঙ্গা ইউনিয়নে কিশোর গ্যাংয়ের আতঙ্ক

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

উদ্বোধন হলো ইউসুফ বাহিনীর অস্ত্র কারখানা: বালিয়াডাঙ্গা ইউনিয়নে কিশোর গ্যাংয়ের আতঙ্ক

এসএম রুবেল অনুসন্ধানী প্রতিবেদক! ইনভেস্টিগেশন টিম চাঁপাইনবাবগঞ্জ

সন্ত্রাসী ইউসুফ বাহিনীর তাণ্ডব: অস্ত্র মজুদ কারখানা ও কিশোর গ্যাংয়ের আস্ফালনে জিম্মি বালিয়াডাংগা ইউনিয়ন! সদর উপজেলার ৫ নম্বর বালিয়াডাংগা ইউনিয়নে অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠার পাঁয়তারা চালাচ্ছে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি ইউসুফ মেম্বার। স্থানীয় সাধারণ মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তা চরম হুমকির মুখে ফেলে এই সন্ত্রাসী গড়ে তুলেছেন নিজস্ব একটি নতুন আধিপত্যবাদী ক্যাডার বাহিনী। দেশি-বিদেশি অস্ত্রের এক বিশাল সমাহার ঘটিয়ে সম্প্রতি একটি গোপন অস্ত্র মজুদ কারখানার উদ্বোধন করা হয়েছে বলেও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রভাব বিস্তার, অবৈধ জমি দখল এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই চক্র।

অনুসন্ধানী সূত্রে জানা গেছে, বালিয়াডাংগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে অপরাধের রামরাজত্ব চালিয়ে আসছে ইউসুফ মেম্বার ও তার অনুসারীরা। শীর্ষ এই মাদক কারবারির বিরুদ্ধে কেবল মাদক ব্যবসা নয়, বরং এর পাশাপাশি সুদের রমরমা ব্যবসা, নিরীহ সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় এবং জোরপূর্বক জমি দখলের সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের রাজনৈতিক ও সামাজিক প্রভাবকে ব্যবহার করে তিনি এসব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যার ফলে এলাকায় এক ধরনের ভীতিকর পরিবেশ বিরাজ করছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ইউসুফ মেম্বার তার অবৈধ কার্যক্রমের পরিধি বাড়াতে উঠতি বয়সের যুবকদের নিয়ে একটি শক্তিশালী কিশোর গ্যাং প্রস্তুত করেছেন। এই কিশোর গ্যাংয়ের প্রধান কাজ হলো এলাকায় মাদকের চালান পৌঁছে দেওয়া, চাঁদাবাজি করা এবং বালিয়াডাংগা ইউনিয়নের সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি রাখা। রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে এই ক্যাডার বাহিনীকে ব্যবহার করে তিনি যেকোনো ধরনের প্রতিবাদ বা বিরোধিতাকে নির্মমভাবে দমন করছেন।

গোয়েন্দা ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন গোপন আস্তানায় দেশি ও বিদেশি অস্ত্রের এক বিশাল ভাণ্ডার মজুদ করা হয়েছে। সম্প্রতি চালু হওয়া নতুন অস্ত্র মজুদ কারখানাটি এই সন্ত্রাসী কার্যক্রমকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে এবং বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যেই এই অস্ত্রের সমাহার ঘটানো হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। 

বালিয়াডাংগা ইউনিয়নে ইউসুফ মেম্বারের কিশোর গ্যাং ও সন্ত্রাসী সিন্ডিকেটের অপরাধ নেটওয়ার্ক  বালিয়াডাংগা ইউনিয়নে সন্ত্রাসী ইউসুফ মেম্বারের নেতৃত্বে গড়ে ওঠা সক্রিয় কিশোর গ্যাং ও অপরাধ চক্রের মূল কর্মকাণ্ডে সরাসরি জড়িত রয়েছে একদল চিহ্নিত ক্যাডার। এই সংঘবদ্ধ চক্রের মূল হোতা ইউসুফ মেম্বার (বাসা: মাজপাড়) এবং তার অন্যতম সহযোগী পলাশ (পিতা: আরিফুল, বাসা: বিলপাড়)—যিনি এই অপরাধ নেটওয়ার্ক পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এছাড়া এই গ্যাংয়ের সামনের সারিতে থেকে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে আবির (পিতা: শামসু, বাসা: ওপর রাস্তা), হযরত (পিতা: মতিন, বাসা: বিলপাড়), আশিক (পিতা: রহিম, বাসা: ওপর রাস্তা), আবদুল্লাহ (পিতা: তরিকুল, বাসা: বরিপাড়) এবং রাহাদ (পিতা: বুলবুল, বাসা: মাজপাড়)।

এলাকাবাসীর তথ্যমতে, ইউসুফ মেম্বারের প্রত্যক্ষ মদদে গড়ে ওঠা এই কিশোর গ্যাং বালিয়াডাংগা ইউনিয়ন জুড়ে খুনখারাবি, মাদক ব্যবসা, সুদের কারবার, জোরপূর্বক জমি দখল এবং ব্ল্যাকমেইলের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে। ওপর রাস্তা, বিলপাড়, বরিপাড় ও মাজপাড়সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী আস্তানা তৈরি করে এই চক্রটি দেশি-বিদেশি অস্ত্রের মজুদ এবং কিশোর গ্যাংয়ের তণ্ডবের মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ জিম্মি করে ফেলেছে। এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং এই কিশোর গ্যাংয়ের বেপরোয়া কার্যক্রম চিরতরে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও দ্রুত হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে মেম্বার হওয়ার পর থেকে বিএনপির সাইনবোর্ড! গোপনে চলে মাদকের ব্যবসা’ কোটিপতি এখন মুখোশধারী চক্র ইউসুফ কেন গ্যাং লিডার! বালিয়াডাঙ্গা ইউনিয়নের যুবদল আহ্বায়ক ইউসুফ আলী বিশ্বাস এখন মাদকের গডফাদার! ফেনসিডিল ইয়াবার ভয়াল থাবায় লন্ডভন্ড ইউনিয়ন!

স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি (মেম্বার) নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি রাজনৈতিক পদ ও বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তার প্রধান এজেন্ট হিসেবে কাজ করছে ‘পলাশ’ ওরফে ছিনতাইকারী পলাশ! পলাশের ছত্রছায়ায় এবং কোটিপতি ইউসুফের প্রত্যক্ষ মদদে পুরো ইউনিয়নজুড়ে একটি শক্তিশালী সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে উঠেছে। তাদের এহেন কর্মকাণ্ডে ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ চরমভাবে অতিষ্ঠ হয়ে ওঠে। অতিষ্ঠ এলাকাবাসী শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়ে এবং অভিযুক্তদের হাতেনাতে ধরে গণধোলাই দেয়। এলাকাবাসীর দাবি! অবিলম্বে এই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

বালিয়াডাংগা ইউনিয়নের সচেতন ও স্থানীয় নাগরিকদের তীব্র ক্ষোভ ও জোরালো বক্তব্য : বালিয়াডাংগা ইউনিয়নে সন্ত্রাসী ইউসুফ মেম্বার ও তার কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব, অস্ত্র মজুদ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। এ বিষয়ে ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয় সমাজ ও নাগরিকদের পক্ষ থেকে এক জোরালো বক্তব্যে বলা হয়েছে, আমাদের ইউনিয়ন আজ একটি নির্দিষ্ট অপরাধী চক্রের অস্ত্রের মুখে জিম্মি হয়ে পড়েছে। ইউসুফ মেম্বার ও তার সহযোগী পলাশ, আবির, হযরত, আশিক, আবদুল্লাহ ও রাহাদদের নিয়ে গঠিত এই কিশোর গ্যাং এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা, জমি দখল, সুদের কারবার এবং ব্ল্যাকমেইলের রাজত্ব কায়েম করেছে। ইউনিয়নের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে তারা গ্রামে ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। আমরা সাধারণ নাগরিকরা শান্তিতে বসবাস করতে চাই, কোনো সন্ত্রাসীর হাতে আমাদের জীবন ও ভবিষ্যৎ জিম্মি থাকতে পারে না। নাগরিকরা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে যৌথ বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে ইউসুফ মেম্বারের গোপন অস্ত্র কারখানা গুঁড়িয়ে দিতে হবে এবং তার পুরো কিশোর গ্যাংয়ের সদস্যদের আইনের কঠোর কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যথায় বালিয়াডাংগা ইউনিয়নের সাধারণ মানুষ নিজেদের জানমাল রক্ষায় রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

বালিয়াডাংগা ইউনিয়নবাসীর এখন একটাই দাবি—দ্রুত এই সন্ত্রাসী সিন্ডিকেট ও ইউসুফ মেম্বারের অবৈধ অস্ত্র কারখানা গুঁড়িয়ে দেওয়া হোক। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ইউসুফ মেম্বার ও তার কিশোর গ্যাংয়ের সকল সদস্যকে আইনের আওতায় আনার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই সংবেদনশীল ও গুরুতর অপরাধমূলক ঘটনার পরবর্তী আপডেট পেতে ক্রাইম অ্যালার্ট এবং ক্রাইম সিন ইউনিট মিডিয়া সেলের সাথেই থাকুন।

বিশেষ অনুসন্ধান | ক্রাইম সিন ইউনিট মিডিয়া সেল | ক্রাইম অ্যালার্ট! এস এম রুবেল | অনুসন্ধানী প্রতিবেদক! ইনভেস্টিগেশন টিম চাঁপাইনবাবগঞ্জ। অপরাধ চিএ বালিয়াডাংগা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড (সদর) চাঁপাইনবাবগঞ্জ | ১৬ অক্টোবর ২০২৬। 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট