1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.7.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"PZVCE82S-5EZ7-OWMG-U76B-BL1FUCJ9HMVS","pictureId":"PZVCE82S-5EZ7-OWMG-U76B-BL1FUCJ9HMVS","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.7.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"PZVCE82S-5EZ7-OWMG-U76B-BL1FUCJ9HMVS","pictureId":"PZVCE82S-5EZ7-OWMG-U76B-BL1FUCJ9HMVS","capability_name":"capcut_photo_editor"}"}

চট্টগ্রামের পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৫ টন চিনিসহ একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার (২১ অক্টোবর) উপজেলার মনসা বাদামতল এলাকায় এই ঘটনা ঘটে। পরে কাভার্ডভ্যানের চালক আলমগীরকে (৪৫) সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কাভার্ড ভ্যানের মালিক জাকির হোসেন জানান, মেঘনা কোম্পানির চিনি নিয়ে গাড়িটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। পথে নগরের নাসিরাবাদ এলাকায় ফুলকলি ফ্যাক্টরিতে ১৩ টন চিনি সরবরাহ করা হয়। এরপর পটিয়ার ফুলকলি ফ্যাক্টরিতে সরবরাহের জন্য আরও ১৫ টন চিনি নিয়ে গাড়িটি রওনা হয়।

জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত ১১টায় গাড়িটি মইজ্যারটেক এলাকায় থাকা অবস্থায় চালক তাকে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন। পরদিন সকাল ৯টার দিকে চালককে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পান তিনি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালানোর সুবাদে চালকের পূর্বপরিচিত অপর কাভার্ডভ্যান চালক আবুল কালাম তাকে সড়কের পাশে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তিনি আলমগীরকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আবুল কালাম জানান, সে সময় চালকের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামা জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে চেতনানাশক কোনো পদার্থ প্রবেশ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। তবে পুলিশ ঘটনার খবর পেয়ে বিষয়টি তদন্ত করে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট