1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় মাদক – জুয়া ও ইভটিজিং বিরোধী মিছিল -সমাবেশ এবং লিফলেট বিতরণ কর্মসূচী

বিশেষ প্রতিনিধি:১৬মে
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:১৬ মে⊇

পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় মাদক – জুয়া ও ইভটিজিং বিরোধী মিছিল -সমাবেশ এবং লিফলেট বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে

শুক্রবার সন্ধ্যায় পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে মিছিলটি জেলে পাড়ার মোড় থেকে পুনরায় মুসলিমাবাদ সামাজিক উন্নয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় সংগঠনের সভাপতি মোঃ আলমগীরের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সমাবেশের প্রধান আলোচক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাসংগঠক আলহাজ্ব মোঃ মুজিবুল হক কোম্পানি।

সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য মোঃ নাজমুল হুদা, উপদেষ্টা সদস্য মোঃ বেলাল উদ্দিন আহমদ, উপদেষ্টা সদস্য মোঃ ইসমাইল, মসজিদের খতিব মাওলানা মোঃ মাহমুদুল ইসলাম , সদস্য মোঃ ফোরকান, সিনিয়র সহ-সভাপতি, শিক্ষক মোঃ আল আমিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,মাদক – জুয়া ও ইভটিজিং বিরোধী কর্মকান্ড ছাড়াও শীঘ্রই পুলিশ প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সার্বিক সহযোগিতা নিয়ে অপরাধীদের ঘরে ঘরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও জুয়ার আসরের গডফাদার – গডফাদারদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এছাড়া এলাকায় এলাকায় মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে যুব তরুণ প্রজন্মকে নিয়ে প্রতিরোধ বাহিনী গঠনের কথা উল্লেখ করেন।

পরিশেষে মাদক ও জুয়া, অবৈধ অস্ত্র এবং সন্ত্রাস- ইভটিজিং বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট