ডেস্ক নিউজ:১৬ মে⊇
পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় মাদক - জুয়া ও ইভটিজিং বিরোধী মিছিল -সমাবেশ এবং লিফলেট বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে
শুক্রবার সন্ধ্যায় পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে মিছিলটি জেলে পাড়ার মোড় থেকে পুনরায় মুসলিমাবাদ সামাজিক উন্নয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় সংগঠনের সভাপতি মোঃ আলমগীরের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ও হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সমাবেশের প্রধান আলোচক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাসংগঠক আলহাজ্ব মোঃ মুজিবুল হক কোম্পানি।
সাধারণ সম্পাদক মোঃ সালাহউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য মোঃ নাজমুল হুদা, উপদেষ্টা সদস্য মোঃ বেলাল উদ্দিন আহমদ, উপদেষ্টা সদস্য মোঃ ইসমাইল, মসজিদের খতিব মাওলানা মোঃ মাহমুদুল ইসলাম , সদস্য মোঃ ফোরকান, সিনিয়র সহ-সভাপতি, শিক্ষক মোঃ আল আমিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,মাদক - জুয়া ও ইভটিজিং বিরোধী কর্মকান্ড ছাড়াও শীঘ্রই পুলিশ প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সার্বিক সহযোগিতা নিয়ে অপরাধীদের ঘরে ঘরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও জুয়ার আসরের গডফাদার - গডফাদারদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এছাড়া এলাকায় এলাকায় মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে যুব তরুণ প্রজন্মকে নিয়ে প্রতিরোধ বাহিনী গঠনের কথা উল্লেখ করেন।
পরিশেষে মাদক ও জুয়া, অবৈধ অস্ত্র এবং সন্ত্রাস- ইভটিজিং বিরোধী লিফলেট বিতরণ করা হয়।