1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ কায়সার গাজীপুর জেলা প্রতিনিধি ঃ

গাজীপুর জেলার জেলার ১নং মাওনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন
মাসুদ রানা (বি.এস.এস অনার্স এম.এস.এস রাষ্ট্রবিজ্ঞান)
সহ-সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদ,
, তিনি নিজেকে একজন সাধারণ মানুষ ও শ্রমিকবান্ধব নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
নিজের প্রার্থিতা ঘোষণায় মাসুদ রানা বলেন, দীর্ঘদিন ধরে তিনি কৃষক দল এর, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। একজন কর্মী হিসেবে তিনি শ্রমজীবী মানুষের কষ্ট, সংগ্রাম ও বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন। তাই জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার মধ্যে কোনো অহংকার, হিংসা বা প্রতিহিংসা নেই। আমি বিশ্বাস করি, আমরা সবাই মানুষ এবং সবাই সমান।”
নির্বাচিত হলে ১ নং মাওনা ইউনিয়ন সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সকল ধরনের অপরাধমুক্ত করার অঙ্গীকার করেন তিনি। বিশেষ করে নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জননেতা মাসুদ রানা আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, গার্মেন্টসকর্মী, বাড়ির মালিক, মসজিদ-মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো সমস্যায় তিনি পাশে থাকবেন। পাশাপাশি গ্যাস, পানি, বিদ্যুৎসহ নাগরিক সেবার বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, আমি কখনো চাঁদাবাজি বা মানুষের ওপর জুলুম-নির্যাতনের রাজনীতি করিনি। এলাকাবাসী চাইলে আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি মানুষের ভালোবাসা নিয়েই কাজ করতে চাই। এবং তিনি আরও কিছু ওয়াদা করেন এইযে,
*১.প্রকৃত কৃষকদের তালিকা করে সরকারি ভর্তুকি, সার, বীজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
*২.মাওনার গার্মেন্টস সহ সকল শ্রমিক ভাই-বোনদের জন্য ইউনিয়ন পরিষদে একটি হেল্প ডেস্ক করবো ইনশাআল্লাহ।
*৩. তরুণদের জন্য বিভিন্ন খেলার মাঠ তৈরি, কর্মসংস্থান ব্যবস্থা এবং মাদকমুক্ত সমাজ গড়ব ইনশাআল্লাহ।
*৪. ১নং মাওনা ইউনিয়ন পরিষদে‌ সকল প্রকার সেবামূলক কাজে কোনো ধরনের ঘুষ-দালালী থাকবে না ইনশাআল্লাহ।
*৫.মাওনা ইউনিয়ন থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভাই বোনদের পরিবারের প্রতি,ইউনিয়ন পরিষদ ভিত্তিক পরিসেবা অগ্রাধিকার দেয়া হবে ইনশাআল্লাহ।
আপনাদের এই ভাইকে একবার খেদমত করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ।
শুকরিয়া,আলহামদুলিল্লাহ,কোনো রকম প্রলোভন ছাড়াই ইতিমধ্যে মাওনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড,প্রতিটি গ্রাম, এবং পাড়া-মহল্লায় আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি তা আমার শক্তি।আধুনিক, মডেল মাওনা ইউনিয়ন গড়তে আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
কৃষক বাঁচলে দেশ বাঁচবে – এই স্লোগান নিয়ে আমরা সারা দেশে কাজ করছি।এবার নিজের এলাকা,মাওনার কৃষক, শ্রমিক মেহনতি ভাইদের জন্য কাজ করতে চাই।
আমার প্রতি আপনাদের যে বিশ্বাস,আস্থা এবং ভালোবাসা তৈরি হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামীন যদি আমাকে কবুল করে নেয়,আমি যতদিন বেঁচে থাকব প্রতিহিংসার উর্দ্ধে থেকে, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে প্রিয় মাওনাকে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
সবশেষে তিনি ১নং ইউনিয়ন বাসির উদ্দেশে বলেন, “আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। যদি আপনাদের সেবার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ একটি নিরাপদ, সুন্দর ও উন্নত মাওনা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট