1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

পতেঙ্গা কাঠগড় বাজারে আবারও উচ্ছেদ অভিযান: স্থায়ী সমাধান চান ব্যবসায়ীরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:২০ আগস্ট,চট্টগ্রাম

পতেঙ্গা কাঠগড় বাজারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ফুটপাত ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের সতর্ক করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা জানান, সরকারি জায়গা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও সিডিএ’র জায়গায় অবৈধভাবে কোনো ব্যবসা-বাণিজ্য বা স্থাপনা গড়ে তোলা হলে উচ্ছেদ অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার ব্যবস্থাও করা হবে।

অন্যদিকে, হকাররা জানান, তাদের যদি স্থায়ীভাবে কোনো হাটবাজারে ব্যবসার জায়গা নির্ধারণ করে দেওয়া হয় অথবা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাহলে তারা আর সরকারি জায়গা, সড়ক বা ফুটপাত দখল করে ব্যবসা করবেন না।

তারা আরও জানান, দীর্ঘদিন ধরে এসব ব্যবসার মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছেন। উচ্ছেদের কারণে তারা যেন সম্পূর্ণভাবে জীবিকা হারিয়ে না ফেলেন, সে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান তারা।

হকারদের দাবি, তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে দিলে একদিকে যেমন সাধারণ মানুষের চলাচলের পথ দখলমুক্ত থাকবে, অন্যদিকে তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট