
চট্টগ্রামে শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট…
ক্রীড়া প্রতিবেদক:১৮ আগস্ট
চট্টগ্রামে শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে সোমবার বিকেলে প্রথম ম্যাচে সবুজ জার্সি পরিহিত দঃ হালিশহর উচ্চ বিদ্যালয় ও কমলা জার্সি পরিহিত আইয়ূব বিবি সিটি কর্পোরেশন স্কুল:
৬০ মিনিটের পুরো ম্যাচে অত্যন্ত ভালো খেলে ও ৮ গোল,১ পেলান্টি মিচ করে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে ইপিজেডের দল দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়।
খেলা শেষে জয়ী আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল দলের এক মাত্র গোলদাতা সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার বিতরণ করেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ।
এছাড়া অনুষ্ঠানে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ার,টিম সমন্বয়কারী ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের পরর্বতী ম্যাচ ২৪ আগস্ট বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।