
বিশেষ প্রতিবেদন:১৯ জুলাই,চট্টগ্রাম
চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রবেশ পথ ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুবদল নেতা ও আলা হযরত (রা:) মসজিদ কমিটির সহ- সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুন নুর ইকরামাহ, তিনি নিজেকে এক সাধারণ মানুষ ও শ্রমিকবান্ধব নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
নিজের প্রার্থিতা ঘোষণায় মুহাম্মদ আব্দুন নুর ইকরামাহ, বলেন, দীর্ঘদিন ধরে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। একজন কর্মী হিসেবে তিনি শ্রমজীবী মানুষের কষ্ট, সংগ্রাম ও বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন। তাই জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি প্রথমবারের মতো ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার মধ্যে কোনো অহংকার, হিংসা বা প্রতিহিংসা নেই। আমি বিশ্বাস করি, আমরা সবাই মানুষ এবং সবাই সমান।”
নির্বাচিত হলে ৩নং শিকলবাহা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সকল ধরনের অপরাধমুক্ত করার অঙ্গীকার করেন তিনি। বিশেষ করে নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মুহাম্মদ আব্দুন নুর ইকরামাহ, আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, গার্মেন্টসকর্মী, বাড়ির মালিক, মসজিদ-মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো সমস্যায় তিনি পাশে থাকবেন। পাশাপাশি গ্যাস, পানি, বিদ্যুৎসহ নাগরিক সেবার বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, আমি কখনো চাঁদাবাজি বা মানুষের ওপর জুলুম-নির্যাতনের রাজনীতি করিনি। এলাকাবাসী চাইলে আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি মানুষের ভালোবাসা নিয়েই কাজ করতে চাই।
সবশেষে তিনি ৬নং ওয়ার্ডবাসীর উদ্দেশে বলেন, “আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। যদি আপনাদের সেবার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ একটি নিরাপদ, সুন্দর ও উন্নত ৩নং শিকলবাহা ইউনিয়ন এর সবচেয়ে নিরাপদ ৬ নং ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।