চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দের বিরুদ্ধে সময় মত অফিসে না আসার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহে তিন থেকে চার দিন অফিসে আসেন ১১ টার পরে এই সমবায় কর্মকর্তা। এই কর্মকর্তা রাজশাহী থেকে ট্রেনে ১১ টার সময় এসে অফিস করেন যা ৯ টায় সরকারি নিয়মে অফিসে থাকার কথা কিন্তু নিয়ম-নীতির তক্কা না করে সরকারি টাইমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে তার নিজের খেয়াল খুশি মত অফিস করেন । এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা।
গত ১২,১৩,১৪ এবং ১৬ জুলাই ১১ টার সময় নাচোল উপজেলা সমবায় কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায়, অফিস খোলা, কিন্তু অফিসের চেয়ারটা ফাঁকা। অফিসের কর্মচারিরা জানান, সমবায় কর্মকর্তা এখনো অফিসে আসেননি। তবে, ছুটি নিয়েছেন কি না তা তাদের জানা নেই।
জানা গেছে, নাচোল সমবায় কর্মকর্তা উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত অফিসে আসেন দেরি করে। তিনি পরিবার নিয়ে রাজশাহীতে থাকেন। প্রতিদিন অফিস করেন রাজশাহী থেকে এসে আবার কোন দিন অফিস টাইম শেষ না করে ১২.৪০ সের ট্রেনে বাড়ি চলে জান। গত রবিবার
সেবা নিতে আসা এক সেবা গ্রহীতা বলেন, গত রোববার আমি সমিতির কাজে অফিসে এসেছিলাম কিন্তু বেলা ১১ টা বাজে এখনো স্যার কে পেলাম না তাই বাড়ি ফিরে জাচ্ছি কাজ না করে।
এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় অফিসার মোখলেছুর রহমানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, নাচোল সমবায় অফিসারের এর আগেও শোকজ করা হয়েছিল পরবর্তীতে আর দেরি হবেনা বলেন। যেহেতু আমরা সতর্ক করার পরও আবার দেরি করছে সরকারি নির্দেশনা না মেনে অফিস আসে দেরিতে তাই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা কে অবহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
এ বিষয়ে নাচোল সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ বলেন। বেশিরভাগ সময় আমি বাসে আসি সময় মত কিন্তু প্রতিবেদকের জবাবে জানতে চাইলে সরকারি নিয়ম কয়টায় অফিস তিনি ৯ টা থেকে ৪ টা পর্যন্ত অফিস বলেন। কিন্তু ট্রেনের কথা জানতে চাইলে বলেন আমি ২ একদিন ট্রেনে আসি বলেন জানান।