1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) মতবিনিময় সভায়; সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জরুরি

এম নজরুল ইসলাম খান, লেখক, শিক্ষক, ও সাংবাদিক নেতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

 

 

বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর উদ্যোগে সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রামের ইপিজেড এলাকার ফ্রি-পোর্টে অবস্থিত দৈনিক আজকের মানব সময় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব এম. নজরুল ইসলাম খান।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের ভাইস-চেয়ারম্যান এবং দৈনিক আজকের মানব সময়-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মো. শহিদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ নুর উদ্দিন, সাংবাদিক মো. রুবেল হোসেন, সাংবাদিক নুরুন্নবী, সাংবাদিক মো. আসাদুল ইসলাম, সাংবাদিক মো. জসিম উদ্দিন, খাদিজা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ খলিলুর রহমান বলেন, সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও সংগঠনের ঐক্য জোরদারে বাংলাদেশ সাংবাদিক ক্লাব কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা অনুসরণ করে নতুন চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হবে এবং এ লক্ষ্যে পূর্বে ঘোষিত কমিটি বাতিল করা হয়েছে।

সভা পরিচালকের বক্তব্যে মহাসচিব এম. নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশ সাংবাদিক ক্লাব সাংবাদিকদের অধিকার, মর্যাদা, পেশাগত উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বক্তারা সাংবাদিকদের কল্যাণ, প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। তারা বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপস্থিত সাংবাদিক ও সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট