1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

দশ বছর ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা, মানবিক সহায়তার অপেক্ষায় ফজলুর রহমান

রাব্বি রহমান , নীলফামারী প্রতিনিধি :-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

এক সময়ে স্বাভাবিক জীবনযাপন করে সংসার চালানো ফজলুর রহমান এখন মরণব্যধি রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ দশ বছর ধরে লড়াই করে চলছে তার জীবন। করতে পারে না কোন খাওয়া দাওয়া বলতে পারে না কথা তাকিয়ে থেকে ইশারায় বলেন সব কিছু।
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নটখানা দাস পাড়ার বাসিন্দা ফজলুর রহমান দীর্ঘ দশ বছর ধরে মরণব্যধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে বিছানায়, অর্থের অভাবে করতে পারছে না চিকিৎসা। অন্যের বাড়িতে কাজ করে আনা অর্থে কোন রকমে চলছে তার পরিবার ।
সরজমিনে গিয়ে কয়েকজন স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান ফজলুর রহমান একসময় স্বাভাবিক জীবন যাপন করছিলো রিকশা চালিয়ে আনা অর্থে তার পরিবার চলতো খুব ভালো কিন্তু হঠাৎ করে তিনি মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হন, দীর্ঘ দশ টি বছর ধরে তিনি এই ক্যান্সার রোগের সাথে লড়াই করে জীবন যাপন করছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও হতে পারেনি সুস্থ। মেরিনা বেগম নামে এক প্রতিবেশি জানান ফজলুর রহমান দীর্ঘ দিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আছে তার চিকিৎসা করার জন্য তার দুই ছেলে সব কিছু শেষ করে দিয়েছে এখন শুধু তাদের বসত ভিটে টুকু ছাড়া আর কিছুই নেই , তার দুই ছেলে অন্যের কাছ থেকে টাকা নিয়ে তাদের বাবার চিকিৎসা চালিয়েছে এখন তারা সেই ঋণের টাকা পরিশোধ করবে না নিজের বাবার চিকিৎসা করবে না সংসার চালাবে তারা দুচিন্তায় পড়ে আছে তাই কোন সহ্দয়বান ব্যাক্তি যদি তাদের কে একটু আর্থিক সহযোগিতা করে তাহলে পরিবার টির খুব ভালো হয়। ফজলুর রহমানের বড় ছেলে সেলিম হোসেন বলেন আমার বাবা দীর্ঘ দশ টি বছর ধরে ক্যান্সারের রোগে লড়াই করে বেচে আছে আমি এবং আমার ছোট ভাই বাবার চিকিৎসার জন্য সবকিছু শেষ করে দিয়েছি এখন আমাদের বসতভিটে টুকু ছাড়া আর কিছুই নেই , এই বসতভিটা টুকুর ও টাকা নিয়ে বাবার চিকিৎসা চালিয়েছে যাচ্ছি এখন ভিটে টুকুর টাকা শেষ হয়ে গেলে কিভাবে বাবার চিকিৎসা চালাবো তা নিয়ে দুচিন্তায় পড়ে আছি, এখন শুধু গায়ের রক্ত বিক্রি করে বাবার চিকিৎসা করানো ছাড়া আর কোন অর্থ নেই আমাদের তাই আমি দেশ বাসির কাছে অনুরোধ করে বলছি আমার বাবার চিকিৎসা চালিয়েছে যাওয়ার জন্য আপনারা যে যা পারেন আমার চিকিৎসার জন্য দিয়ে একটু পাশে দাড়াবেন। এ বিষয়ে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার এর সাথে কথা হলে তিনি বলেন তারা আমার কাছে এসেছিলো যতটুকু পেরেছি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং সেই পরিবার টি যেন সরকারি সহায়তা পায় সেজন্য আমি জেলার উর্ধতন কর্মকর্তার কথা বলবো।
ফজলুর রহমানের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার : ০১৭০১৫৯৪২০৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট