1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শনে শিক্ষা মন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী : ১ মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার ফুটবল ৩য় প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে জিতেছে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে অর্থ মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:৩০মে, চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:৩০ মে

মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকীতে রাঙ্গুনিয়া শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন  অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।

এসময় দলের সভাপতি আলহাজ্ব মোঃ এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এইসব কর্মসূচিতে শত শত নেতাকর্মী এবং বিএনপি যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,তাঁতীদল,কৃষক দল ও জাসাস উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে সকালে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম বিপ্লব উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় দলের সাবেক সাংগঠনিক সম্পাদক -মোঃ কামরুল ইসলাম ,নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সিরাজুল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক জাহিদুল করিম কচি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট