নিজস্ব প্রতিবেদক:৩০ মে
মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎ বার্ষিকীতে রাঙ্গুনিয়া শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।
এসময় দলের সভাপতি আলহাজ্ব মোঃ এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইসব কর্মসূচিতে শত শত নেতাকর্মী এবং বিএনপি যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,তাঁতীদল,কৃষক দল ও জাসাস উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে সকালে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম বিপ্লব উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় দলের সাবেক সাংগঠনিক সম্পাদক -মোঃ কামরুল ইসলাম ,নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ সিরাজুল্লাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক জাহিদুল করিম কচি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।