1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকের) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮০০ রোগীর চিকিৎসা সেবা শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহ বধূর কোতোয়ালীতে অসামাজিক কাজে লি’প্ত থাকার অভিযোগে আটক -৭ নারী পুরুষ…! দীর্ঘদিন পর কমান্ডো ট্রেনিং করেছে দঃ হালিশহর ফুটবল একাডেমী. স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দুটি স্কেভেটার জব্দ কুন্দপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ হিন্দু মহাজোট এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন জামাল ইপিজেডে ওএমএস ট্রাক সেইলে বিক্রয় কার্যক্রম অব্যাহত চাঁপাইনবাবগঞ্জের রহানপুরে কুখ্যাত মাদক দম্পতিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুর মহানগরীর পূবাইল বাজারের স্থানীয় বিদ্যালয়ের সামনের মাঠে অস্থায়ী গরুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা। কোমলমতি শিক্ষার্থীদের দাবি— স্কুলের সামনে পশুর হাট বসালে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হবে এবং দীর্ঘমেয়াদে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে।

​ বুধবার ছুটির পর বিদ্যালয়ের সামনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এই মানববন্ধনে অংশ নেয় কোমলমতিরা শিক্ষার্থী।

 

 

​শিক্ষার্থীদের মূল অভিযোগ ও উদ্বেগসমূহ:

​পরিবেশ ও বায়ু দূষণ: তীব্র গরম এবং বর্ষার এই সময়ে পশুর হাটের বর্জ্য, গোবর ও মূত্র থেকে তীব্র দুর্গন্ধ ছড়াবে, গবাদিপশুর ওমানুষের পাড়াতে বৃষ্টিতে মিশে স্কুল মাঠে চলাফেরা অনুপযোগী হয়ে উঠবে এতে বিদ্যালয়ের বাতাস দূষিত হবে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গুর মতো পানিবাহিত ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

​মাঠের স্থায়ী ক্ষতি: হাটের খুঁটি পোঁতা এবং পশু বাঁধার কারণে পুরো মাঠে বড় বড় গর্তের সৃষ্টি হবে। হাট শেষে মাঠটি প্যাক-কাদায় পরিণত হলে ছাত্র-ছাত্রীদের নিয়মিত সমাবেশ (পিটি), প্রাত্যহিক শরীরচর্চা এবং খেলাধুলা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

 

​মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলে, “মাঠ হচ্ছে আমাদের প্রাণ। এখানে আমরা খেলি, প্রতিদিন সকালে পিটি করি। এখানে যদি গরুর হাট বসানো হয়, স্কুল খোলার পর ময়লা-আবর্জনা আর দুর্গন্ধের কারণে আমরা স্কুলেই আসতে পারব না। আমরা কোনোভাবেই আমাদের প্রিয় খেলার মাঠে এই হাট বসতে দেব না।

 

 

​শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক এবং সচেতন নাগরিক সমাজও। তারা অবিলম্বে পূবাইল বাজারের স্কুল মাঠে, এই অস্থায়ী পশুর হাটটি স্কুলের সামনের মাঠ থেকে সরিয়ে অন্য কোনো ফাঁকা বা বিকল্প স্থানে স্থানান্তরের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কিছু অর্থলোভী নিজের পকেট ভারি করার জন্য পুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওপুবাইল হাইস্কুল মাঠ কে নিজেদের অর্থের উৎস হিসেবে ব্যবহার করতে চাচ্ছেবলে মন্তব্য করেন সচেতন মহল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট