1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

আর কত রক্ত? টঙ্গীতে মাদকের বিরুদ্ধে মশাল হাতে রুখে দাঁড়াল যুবসমাজ।

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক

 

টঙ্গীতে বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশন সংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে এবং এলাকায় সব ধরনের মাদক ব্যবসা ও সেবন নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মাদক নির্মূলের লক্ষে সংগঠনের পক্ষ থেকে এলাকায় একটি বিশাল মশাল মিছিল বের করা হয়।

 

প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্রে জানা যায়, টঙ্গীর স্থানীয় এলাকায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম চলাকালীন একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশনের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে সংগঠনের বেশ কয়েকজন সক্রিয় সদস্য আহত হন। অভিযোগ উঠেছে, এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত প্রভাবশালী একটি চক্র তাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই এই পরিকল্পিত হামলা চালিয়েছে।

 

হামলার ঘটনার পর পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে এবং “মাদকমুক্ত সমাজ” গড়ার অঙ্গীকার নিয়ে রাতে একটি বিশাল মশাল মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী সমাবেশে সংগঠনের মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল, কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ ফুয়াদ হাসান, সদস্য সচিব ফারদিন আহমেদ সৌরভ, মুখপাত্র মোঃ সাকিবুর রহমান তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

 

নেতৃবৃন্দ বলেন, “তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। শান্তিপূর্ণ মাদকবিরোধী আন্দোলনে যারা হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। মাদকের আখড়া গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত ইয়ুথ রেভ্যুলেশনের সংগ্রাম চলবে।

 

 

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হামলা ও মাদক ব্যবসার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সাধারণ মানুষ এই মশাল মিছিলকে সাধুবাদ জানিয়ে টঙ্গী এলাকাকে শতভাগ মাদকমুক্ত করার জন্য প্রশাসনের সরাসরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট