1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

হোয়াইক্যংয়ে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৬ সালের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ইমামুল হাফেজ নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি জনাব হাসান সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব হাফিজুর রহমান।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সদস্য ও সদস্যাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারের এই ভিজিএফ কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য একটি মানবিক সহায়তা। এই চাল বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো ঈদের আনন্দ কিছুটা হলেও উপভোগ করতে পারবেন।

এ সময় বক্তারা সকলের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন এবং ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।

উল্লেখ্য, ভিজিএফ কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট