1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

টেকনাফে পারিবারিক বিরোধে নারীকে হুমকির অভিযোগ

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

 

উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন–এর কানজারপাড়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক নারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, কানজারপাড়ার বাসিন্দা মোঃ সাবেরের সঙ্গে দীর্ঘদিন ধরে মৌলভী আবুল হোসেনের পরিবারের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, সম্প্রতি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি দলবল নিয়ে মৌলভী আবুল হোসেনের বাড়িতে গিয়ে তার মেয়ে ছারা বেগমকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সাবের পূর্বেও বিভিন্ন সময়ে হুমকি প্রদান করেছেন এবং স্থানীয়ভাবে কোনো ধরনের সালিশ-বিচার মানতে চান না বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরিবারটি জানায়, তারা শান্তিপূর্ণ সমাধান চান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে নির্দিষ্ট ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

অন্যদিকে, স্থানীয় সাংবাদিক তাহের নঈম ও বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তারা এ বিষয়ে নিজেদের সম্পৃক্ততার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট