1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা। 

কুরআনের আলোকে অপশাসন ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান

Md Shahidul islam
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কুরআনের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া দেশ থেকে দুর্নীতি, অপশাসন ও জুলুম দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে কুরআনময় করতে না পারলে মানুষ তার কাঙ্ক্ষিত নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা পাবে না।

গতকাল বিকেলে নগরীর হোটেল সৈকতে সাংবাদিক, সুধী ও শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, রমজান মাস অন্য সব মাস থেকে ভিন্ন ও মর্যাদাপূর্ণ—কারণ এ মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। রমজান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ নিয়ামত। এ মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং কুরআনের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাস।

তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) মদীনায় হিজরতের মাধ্যমে কুরআনের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেছিলেন। ফলে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছিল। আজও যদি আমরা কুরআনের আলোকে দেশ গড়তে পারি, তবে দুর্নীতি, ঘুষ, অনিয়ম ও অন্যায় স্বাভাবিকভাবেই বিলুপ্ত হবে।

তিনি আরও বলেন, দেশে ঘুষ-দুর্নীতি ও জুলুম বন্ধ না হওয়ার অন্যতম কারণ হলো কুরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হওয়া। কুরআনের ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা কায়েম হলে শোষণমুক্ত, জনবান্ধব ও নাগরিক অধিকারসম্মত রাষ্ট্র গঠন সম্ভব। নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে নৈতিকতা, জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য।

রমজানকে ‘কুরআন বিজয়ের মাস’ উল্লেখ করে তিনি বলেন, বদরের প্রান্তরে এই মাসেই সত্যের বিজয় হয়েছিল। রমজানের শিক্ষা হলো—নিজেকে কুরআনের অনুসারী হিসেবে গড়ে তোলা এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হওয়া। কুরআনকে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র পরিচালনায় বিজয়ী করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম জুলাইয়ের শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদদের স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, শহীদদের প্রতি দায় থেকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অবিলম্বে বিএনপিসহ সংশ্লিষ্টদের সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিজয়ী করে তাঁর শাসনকে বৈধতা দিয়েছিল। এবারও জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে। জনগণের রায় দ্রুততম সময়ের মধ্যে আইনি ভিত্তি দিয়ে সম্মান প্রদর্শন করতে হবে।

সভাপতির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক সমাজকে কুরআনের ন্যায়ভিত্তিক আদর্শ ধারণ করে শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চসিক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, আইআইইউসির ট্রেজারার অধ্যাপক ড. মাহবুবুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, শিবিরের মহানগর দক্ষিণ সভাপতি মাঈনুল ইসলাম মামুন, আলেমে দ্বীন লিয়াকত আক্তার সিদ্দীকি, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ জাকির হোসেন, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহমুদুল আলম, মোহাম্মদ ইসমাইল, ড. আ ম ম মাসরুর হোসাইন, ফেডারেশনের দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ নুর হোসাইন, সাধারণ সম্পাদক মোক্তার আহমাদ সিকদার, উত্তর জেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দীন আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, টেরী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সাবেক চসিক কাউন্সিলর মাহমুদুল আলম, ব্যবসায়ী নেতা আব্দুল আলীম ও নাজিম উদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক, শিল্পপতি-ব্যবসায়ী ও সমাজের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট