1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিনোদপুর ইউনিয়নবাসীর পাশে মোজবাউল ইসলাম (হামিদ)

মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

মো: তরিকুল ইসলাম
মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. মোজবাউল ইসলাম (হামিদ)।
তিনি বলেন, ২নং বিনোদপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক সেবার মানোন্নয়নে তিনি অতীতেও কাজ করেছেন এবং আগামীতেও জনগণকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।
তার লক্ষ্য সম্পর্কে তিনি আরও জানান, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সকল শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তার অগ্রাধিকার।
উল্লেখ্য, মো. মোজবাউল ইসলাম (হামিদ) বর্তমানে ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত, সমাজসেবামূলক ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত। এছাড়াও তিনি ৪নং ওয়ার্ড থেকে টানা তিনবারের সফল ইউপি সদস্য (মেম্বার) হিসেবে দায়িত্ব পালন করে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট