1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

পাটকেলঘাটায় মব সৃষ্টি করে সাংবাদিকদের ডেকে নিয়ে শারীরিক হেনস্তা ও মিথ্যা মামলা, প্রতিবাদে সাংবাদিক সমাজ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

পাটকেলঘাটা এলাকায় মব সৃষ্টি করে সাংবাদিকদের ডেকে নিয়ে শারীরিক হেনস্তা ও মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাটকেলঘাটার টাওয়ার রোডে ১/১ ক খতিয়ানের একটি ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলাধীন থাকা সত্ত্বেও কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়াই ওই জমিতে ঘর নির্মাণ ও সংস্কারকাজ চলছে বলে স্থানীয়দের অভিযোগ।
উক্ত দোকান ও ঘরটি পার্শ্ববর্তী এক দোকানদার ১৮ লাখ টাকায় ক্রয় করেছেন বলে স্বীকার করেছেন এবং বর্তমানে স্ট্যাম্প সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন। তবে জমি নিয়ে মামলা চলমান থাকায় এ ধরনের নির্মাণকাজ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে চৌগাছা গ্রামের মনি ও সাতক্ষীরার রবিউল নামে দুই সাংবাদিককে ফোন করে ডেকে আনা হয়। অভিযোগ রয়েছে, সেখানে তাদের শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। বিষয়টি জানাজানি হলে প্রথমে টাকার মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়, পরে পুনরায় তাদের আটক করে মব সৃষ্টি করা হয় বলেও একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন।
শুধু তাই নয়, এ ঘটনায় মোট পাঁচজন সাংবাদিকের নামে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মামলায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন—
গোলাম রব্বানী, দৈনিক সংবাদ সংযোগ
আলমগীর হোসেন, প্রতিদিনের কথা
খান আতাউর রহমান, দৈনিক বর্তমান কথা ও সাতক্ষীরার সকাল
মাসুদ হাসান মনি, দৈনিক সোনালী কণ্ঠ
মোহাম্মদ রবিউল ইসলাম, সাতক্ষীরার সংবাদ
সাংবাদিকদের দাবি, পরিকল্পিতভাবে তাদের কণ্ঠরোধ ও হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, পাটকেলঘাটা প্রেসক্লাব–এর সভাপতি পরিচয়দানকারী ও রূপালী বাংলা পত্রিকার নাম ব্যবহারকারী আব্দুল মমিনের ভূমিকাও নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও মিথ্যা মামলার আশ্রয় নেওয়া হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।”
ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তালা উপজেলা ভূমি অফিস–এর এসিল্যান্ড মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট