1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

মহাশিবরাত্রী ব্রত উপলক্ষে দক্ষিণেশ্বরী কালী মন্দিরে প্রথম প্রহরে শিবস্নান ও মৃত্যুঞ্জয় যজ্ঞ

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম):
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম):

 

পবিত্র “ওঁ নমঃ শিবায়” ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালি মন্দির প্রাঙ্গণ। রাউজান উপজেলার পাঁচখাইন পশ্চিম নাথপাড়ায় অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দিরে মহাশিবরাত্রী ব্রত উপলক্ষে ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শিবচতুর্দশী।
ব্রতের প্রথম প্রহরে শাস্ত্রীয় বিধান অনুসারে শিবস্নান, অর্ঘ্যদান, শিবপূজা এবং ১০৮ হোমসহ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হয়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে পূজা-অর্চনা, বৈদিক মন্ত্রোচ্চারণ ও ভক্তিমূলক পরিবেশনা। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিক আবহে।
মন্দিরের প্রধান সেবায়েত সাধিকা নিয়মী মা বিগত ২৫ বছর ধরে নিষ্ঠা, সততা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দুর্গাপূজা, কালীপূজা, ক্ষেত্রপাল পূজা, শিবচতুর্দশীসহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান পরিচালনা করে আসছেন। তাঁর একাগ্রতা ও আত্মনিবেদিত সেবার ফলে মন্দিরটি এলাকায় একটি আস্থার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি লাভ করেছে।
মন্দিরের সার্বিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করছেন মন্দিরের অধ্যক্ষ শ্রী বটন কুমার নাথ (পণ্ডিত পঞ্চতীর্থ), রিটন দেব নাথ ও সজল দেবনাথ। তারা নিয়মিতভাবে পূজা-অর্চনা ও অন্যান্য আনুষ্ঠানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন।
শিবচতুর্দশী উপলক্ষে প্রতি বছরই এখানে বহু ভক্তের সমাগম ঘটে। এবছরও দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা মহাশিবরাত্রীর পুণ্যলাভের আশায় ব্রত, পূজা ও যজ্ঞে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ধর্মীয় ঐতিহ্য রক্ষা ও সম্প্রসারণে এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট