1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

হোসেনপুরে শহীদ-ভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা: শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও একাত্মতায় আয়োজন

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

হোসেনপুর উপজেলা-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তব্য দেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসীন মাসনাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, মহিলা কলেজের অধ্যক্ষ মুহলেহ্ উদ্দিন, সাংবাদিক জাকির হোসেন, শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন এবং সাবেক সহকারী অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল। সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম, হোসেনপুর উপজেলা প্রেসক্লাব-এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, হোসেনপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুলাই যোদ্ধা আল আমিন ভূইয়া, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরা। সভায় ২১ ফেব্রুয়ারির কর্মসূচি চূড়ান্ত করা হয়। রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল বেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতির অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ চেতনাকে শক্তিশালী করেছে। দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট