1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

ধানের শীষে ভর করে চট্টগ্রাম-৬ আসনে ইতিহাস গড়লেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

রাউজান (প্রতিনিধি):চট্টগ্রাম
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

রাউজান (প্রতিনিধি):

 

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ব্যবধানে জয়লাভ করেন।
রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৯ হাজার ৯৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৭১ জন এবং নারী ভোটার ১ লাখ ৬১ হাজার ১৭ জন।
মোট ৯৫টি ভোটকেন্দ্রের ৬৩৯টি ভোটকক্ষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৫টি। এর মধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৩৭৫টি ভোট। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৯ হাজার ২৪৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৫২ হাজার ৮৩৬টি।
চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২০১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নুরী (মোমবাতি প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ জাহান মঞ্জু (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ২১ হাজার ১৩ ভোট। এছাড়া গণসংহতি আন্দোলন-এর প্রার্থী নাছির উদ্দীন তালুকদার পেয়েছেন ৮২০ ভোট।
নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকায় মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট