1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা। 

১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাব প্রত্যাখ্যান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাব প্রত্যাখ্যান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

মোঃ জাহিদুল ইসলাম সানি বিশেষ প্রতিনিধ
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য কোটা সংরক্ষণের কোনো প্রস্তাব মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর রেলগেট (গোরহাঙ্গা) এলাকায় ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত অবস্থান ও বিক্ষোভ  কর্মসূচি থেকে তারা এ হুঁশিয়ারি দেন।উক্ত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি রেলগেট থেকে শুরু হয়ে ভদ্রা মোড়ে গিয়ে শেষ হয়।এ সময় তারা তারা আরো বলেন, বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানে সরকারের কমিটি কর্তৃক ১০ম উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদটি ১৯৭৮ সালে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি একটি মীমাংসিত বিষয়। এ পদের কর্মধরন অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশের দাবি অবান্তর। তারা আরও বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারদের নিম্নপদে প্রবেশ জাতীয় মেধার অপচয় এবং এতে প্রকৌশল খাতে অস্থিরতা সৃষ্টি হবে।
বক্তারা অভিযোগ করেন, কিছু কারিগরি আমলা পরিকল্পিতভাবে রিটের মাধ্যমে মেট্রোরেল, ওজোপাডিকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদসংখ্যা সংকুচিত করা হচ্ছে।বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, সরকার যখন গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ডিগ্রি প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।কারিগরি আমলারা পরিকল্পিতভাবে মেট্রোরেল ও ওজোপাটিকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া রিটের মাধ্যমে আইনি জটিলতা সৃষ্টি করে বন্ধ করে দিচ্ছে।
বিভিন্ন সংস্থা মাথাভারী অর্গানোগ্রাম প্রণয়নের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা সংকুচিত করছে এবং উপসহকারী প্রকৌশলী সমমান পদে শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলে উচ্চতর ডিগ্রিধারীদের সুযোগ দিয়ে সরকারি প্রজ্ঞাপনের লংঘন করছে। উক্ত অবস্থান ও বিক্ষেপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, সরকারি/বেসরকারি  পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শিক্ষক বিভিন্ন পেশাজীবী ডিপ্লোমা সদস্য প্রকৌশলী ও জ্যেষ্ঠ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন, প্রকৌশলী জনাব,মাহমুদ হোসেন।
আইডিইবি রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী এ. আর. জামিল ইদি, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট