1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

মোংলায় পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ

ম ম রবি বাবুয়া বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

‎মোংলায় পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ মোংলায় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পৌর কর্মচারী ও শিক্ষক-কর্মচারীরা। দাবি আদায়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

‎রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মোংলা পোর্ট পৌরসভার সামনে সব সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, মোংলা শাখা’- এ কর্মসূচির আয়োজন করে।

‎এতে বিভিন্ন প্রতিষ্ঠানের নবম গ্রেডের দাবিদার কর্মচারীরা অংশ নেন।

‎এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পৌর কর্মচারীরা।

‎বিক্ষোভ কর্মসূচিতে অধ্যক্ষ কহিনুর সরদার বলেন, ‘আমাদের ৯ম গ্রেডের দাবির জন্য রাস্তায় নামানো হয়েছে। যদি নির্বাচনের আগেই বাস্তবায়ন না হয়, তাহলে আমরা রাজপথ থেকে ঘরে উঠব না। প্রয়োজনে সরকারের প্রধান দপ্তর ঘেরাও করে দাবি বাস্তাবয়নের জন্য জীবন বাজি রাখতে প্রস্তত রয়েছি।’

‎তিনি বলেন,’আমরা না খেয়ে দিন কাটাচ্ছি, আমাদের পরিবারের দিকে কেউ তাকাচ্ছে না। আপনারা যদি এদেশকে আবার যদি অশান্তির দিকে ঠেলে দেন, ৯ম পে-স্কেল যদি বাস্তবায়ন না করেন, তা হলে ২০ লাখ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীর দপ্তরগুলো যদি অকার্যকর হয়ে যায়, তবে এর দায় ভার সরকারকেই নিতে হবে। সেজন্য আগামী তিন দিনের মধ্যেই এ সমস্যার সমাধান চাই।’

‎মোংলা পোর্ট পৌরসভার হিসাব রক্ষক ও পৌর কর্মচারী ফেডারেশনের সভাপতি নিজাম উদ্দিন বাহাদুর বলেন, ‘আমরা কীভাবে মানবেতর জীবন-যাপন করছি তা কেউ বুঝতে পারছে না। প্রতিনিয়ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, অথচ আমাদের বেতন-ভাতা বাড়ছে না। এ দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।’

‎তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘৯ম পে-স্কেল বাস্তবায়ন না করলে পৌর কর্মচারীরা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট