1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : দৈনিক আজকের নয়া বাংলা
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা ইশতহার ঘোষণা পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত   শবে বরাত গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান’ মৃধাপাড়ায় আলোচিত মাদকের সাম্রাজ্য তছনছ, সপরিবারে গ্রেফতার ৫ মাদক সম্রাট তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন তরুণ প্রজন্মের কবিরাজ, মনিরুল ইসলাম,, এর চট্টগ্রাম মহানগরে, আয়ুর্বেদিক ওষুধে আলোড়ন, বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ চায়না মাছ ধরার ফাঁদ ও হানি ট্র্যাপ হুমকির পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনরা গম আছোন নি….! চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করেন,  ডক্টর শফিকুর রহমান  রাউজানে শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

রূপসার জিরো পয়েন্টে ধানের শীষ প্রতীকের অফিস

মোল্লা জাহাঙ্গীর আলম -খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

রূপসার জিরো পয়েন্টে ধানের শীষ প্রতীকের অফিস উদ্বোধন

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী অফিস বুধবার ২৮ জানুয়ারি এর সন্ধ্যায় রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকায় উদ্বোধন অনুষ্ঠিত।

নির্বাচনী অফিস উদ্বোধনে ৫নং ওয়ার্ড বিএনপি নেতা কৃপাসিন্ধু মালাকারের সভাপতিত্বে ও ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মেজবাহ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম আ. মালেক বলেন, আজিজুল বারী হেলাল একজন সৎ ও জনপ্রিয় নেতা। তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন এবং জনগণের পাশে থাকবেন।

ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সচিব মিকাইল বিশ্বাস বলেন, আজিজুল বারী হেলালের নেতৃত্বে খুলনা-৪ আসনে ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি আরও বলেন, আমরা আজিজুল বারী হেলালকে সমর্থন করছি এবং তাকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব। তিনি বলেন, আজিজুল বারী হেলালের নেতৃত্বে রূপসা উপজেলার সকল সমস্যার সমাধান হবে এবং এলাকার মানুষের অধিকার আদায় হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর শেখ। তিনি বলেন, আজিজুল বারী হেলাল একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তার নেতৃত্বে এলাকার মানুষের অধিকার আদায় হবে। তিনি আরও বলেন, আমরা আজিজুল বারী হেলালের পাশে আছি এবং তাকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব। তিনি জনগণের কাছে আহ্বান জানান, তারা যেন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজিজুল বারী হেলালকে বিজয়ী করেন।

এ সময় বক্তব্য রাখেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মহিতোষ ভট্টাচার্য। তিনি বলেন, আজিজুল বারী হেলালের নেতৃত্বে এলাকার উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, আমরা আজিজুল বারী হেলালের পাশে আছি এবং তাকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব।

এ ছাড়াও বক্তব্য রাখেন – ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু, রূপসা উপজেলা বিএনপির সদস্য মো.আসলাম শেখ, ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইকইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য খায়রুল আলম খোকন,ইউনিয়ন বিএনপি নেতা মোল্লা দুরুল হুদ্দা,ইউনিয়ন বিএনপি নেতা এ ম হাসিফ রহমান, বিএনপি নেতা বুলবুল লস্কর, শিভ দাস।

এ সময় উপস্থিত ছিলেন – খুলনা জেলা বিএনপির সদস্য আরিফ মোল্লা, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক ছাবের মোল্লা,ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা মো.মোস্তাইন শেখ, বিএনপি নেতা ইয়াজ মোল্লা, সরোত মালাকার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিত মালাকার,উত্তম মালাকার, স্বপ্ন চন্দ্র লস্কর, অরুণ মালাকার, শ্যামল সিকদার, অনুক মহলী, অশোক মহলী সহ গোয়াড়া গ্রামের সকল সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন।

উক্ত অফিস উদ্বোধনের সার্বিক সহোযোগিতায় ছিলেন -বিএনপি নেতা অমৃত মালাকার ও স্বেচ্ছাসেবক নেতা অনিন্দ্য মালাকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট