রূপসার জিরো পয়েন্টে ধানের শীষ প্রতীকের অফিস উদ্বোধন
মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নির্বাচনী অফিস বুধবার ২৮ জানুয়ারি এর সন্ধ্যায় রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামের জিরো পয়েন্ট এলাকায় উদ্বোধন অনুষ্ঠিত।
নির্বাচনী অফিস উদ্বোধনে ৫নং ওয়ার্ড বিএনপি নেতা কৃপাসিন্ধু মালাকারের সভাপতিত্বে ও ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মেজবাহ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এস এম আ. মালেক বলেন, আজিজুল বারী হেলাল একজন সৎ ও জনপ্রিয় নেতা। তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন এবং জনগণের পাশে থাকবেন।
ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য সচিব মিকাইল বিশ্বাস বলেন, আজিজুল বারী হেলালের নেতৃত্বে খুলনা-৪ আসনে ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি আরও বলেন, আমরা আজিজুল বারী হেলালকে সমর্থন করছি এবং তাকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব। তিনি বলেন, আজিজুল বারী হেলালের নেতৃত্বে রূপসা উপজেলার সকল সমস্যার সমাধান হবে এবং এলাকার মানুষের অধিকার আদায় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর শেখ। তিনি বলেন, আজিজুল বারী হেলাল একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং তার নেতৃত্বে এলাকার মানুষের অধিকার আদায় হবে। তিনি আরও বলেন, আমরা আজিজুল বারী হেলালের পাশে আছি এবং তাকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব। তিনি জনগণের কাছে আহ্বান জানান, তারা যেন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজিজুল বারী হেলালকে বিজয়ী করেন।
এ সময় বক্তব্য রাখেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য মহিতোষ ভট্টাচার্য। তিনি বলেন, আজিজুল বারী হেলালের নেতৃত্বে এলাকার উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, আমরা আজিজুল বারী হেলালের পাশে আছি এবং তাকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব।
এ ছাড়াও বক্তব্য রাখেন - ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু, রূপসা উপজেলা বিএনপির সদস্য মো.আসলাম শেখ, ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইকইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য খায়রুল আলম খোকন,ইউনিয়ন বিএনপি নেতা মোল্লা দুরুল হুদ্দা,ইউনিয়ন বিএনপি নেতা এ ম হাসিফ রহমান, বিএনপি নেতা বুলবুল লস্কর, শিভ দাস।
এ সময় উপস্থিত ছিলেন - খুলনা জেলা বিএনপির সদস্য আরিফ মোল্লা, জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক ছাবের মোল্লা,ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা মো.মোস্তাইন শেখ, বিএনপি নেতা ইয়াজ মোল্লা, সরোত মালাকার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিত মালাকার,উত্তম মালাকার, স্বপ্ন চন্দ্র লস্কর, অরুণ মালাকার, শ্যামল সিকদার, অনুক মহলী, অশোক মহলী সহ গোয়াড়া গ্রামের সকল সাধারণ জনগণ এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত অফিস উদ্বোধনের সার্বিক সহোযোগিতায় ছিলেন -বিএনপি নেতা অমৃত মালাকার ও স্বেচ্ছাসেবক নেতা অনিন্দ্য মালাকার।