1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

সাদ্দামকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে হুমকি

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

বাগেরহাটে আলোচনায় থাকা নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে কেন্দ্র করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে’ যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়।

রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের নম্বরে ফোন করে অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় হুমকি দেওয়া হচ্ছে। ভিডিওতে শোনা যায়, ‘এই … কি করছস, সাদ্দামের লগে কি করছস। তুই কি ওর পোলারে আইনে দিবি….’, ‘তুই অ্যারেস্ট করায় দিসছ… তুই জানস না… তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে….’। আইনশৃঙ্খলাবাহিনী সূত্র নিশ্চিত করেছে, ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক। এছাড়া, ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকেও ভিডিওটি ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী হুমকি ফোনের বিষয়টি স্বীকার করে জানান, “আমি কিছু ফোন কল পেয়েছি। কারা এগুলো করছে, তা তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’ তাদের বিরুদ্ধে।

এদিকে, জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকেও হুমকি পেয়েছেন। তিনি বলেন, “এ বিষয়ে আমি মোটেই বিচলিত নই। প্রশাসন যেখানে প্রয়োজন, সেখানে সহযোগিতা করেছে। হয়তো কিছু বট নম্বরের মাধ্যমে এই ধরণের ফোন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এই ঘটনায় প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে’ কুচক্রম হলের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট