1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে লাঙ্গলমার্কা ভোট প্রার্থনা করে জাতীয়পার্টির প্রচারণা শুরু। পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী সমর্থনে লাঙ্গল মার্কা ভোট প্রার্থনা করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে

সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধিপটিয়া চট্টগ্রাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে লাঙ্গলমার্কা ভোট প্রার্থনা করে জাতীয়পার্টির প্রচারণা শুরু। পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী সমর্থনে লাঙ্গল মার্কা ভোট প্রার্থনা করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে।( ২২ জানুয়ারি) বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরী আহবানে বিনিময় কমিউনিটি সেন্টার জাতীয় পার্টি পটিয়াউপজেলা পৌরসভার এক কর্মী সমাবেশফরিদ আহমদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি নেতা মোস্তাক আহমদ এর পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতা কাজী খোরশেদ আলম, প্রধান বক্তা ছিলেন ডাক্তার খোরশেদ আলম, বিশেষ বক্তাছিলেন ফয়জুল কবির চৌধুরী টিটু,বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা মোহাম্মদ সাইফুদ্দিন, নুরুল ইসলাম, জাহাঙ্গীর মেম্বার, নাজিম উদ্দীন মজুমদার, ইকবাল মেম্বার,নেজাম সওদাগর, রঞ্জিত ভট্টাচার্য কালু দিদারুল আলম, তাপস বড়ুয়া, শাহ আলম কন্টাক্টতার,রাজিব চৌধুরী রাজু, মিলন মেম্বার, নুরচ্ছফা সওদাগর,বিকাশ মিএ, নুর নবী সওদাগর, নুরুল ইসলাম গান্ধী, জালাল, ফজল, সৈয়দুল আরেফিন প্রান্ত, ইউসুফ আলী, মঞ্জু সহ জেলা,উপজেলা জাতীয় পার্টি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, এরশাদের ৯বছর শাসনআমল ছিল উন্নয়নের স্বর্ণযোগ,দেশে উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলাপরিস্থিতি ভালো ছিল, দেশের মানুষ শান্তিতে ছিলো, আজ দেশে বিরাজমান নানান সমস্যা সংকট তৈরি হয়েছে। এ পরিবেশ পরিস্থিতি সংকট উওরণে জাতীয় পার্টির বিকল্প নেই, তাই ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত পটিয়া আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ফরিদ আহমদ চৌধুরীকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে পটিয়ার উন্নয়ন সুশাসন নিশ্চিত করার আহবান জানান।

বক্তারা আরোও বলেন, ৯০ সালের পর থেকে যতগুলো সরকার ক্ষমতাই এসেছে লুটপাট দুর্নীতি করে দেশকে দেউলিয়া করেছে, জাতীয় পার্টির আমলে গ্রাম বাংলার উন্নয়ন হয়েছে, মানুষ সুখে শান্তিতে ছিলো, সুশাসন, গুনগত পরিবর্তন উন্নয়নে জন্য জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে ক্ষমতাই আনতে পটিয়া সহ দেশবাসীর প্রতি আহবান জানান জাতীয় পার্টির নেতৃবৃন্দ। কর্মী সভা শেষে ফরিদ আহমদ চৌধুরী ও নুরুল ইসলাম কমিশনার, কাজী খোরশেদ আলম, ডাক্তার খোরশেদ আলম, মোস্তাক আহমদ, ফয়জুল কবির চৌধুরী টিটুর নেতৃত্ব লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করে পৌর সদরে মিছিল বের করে, এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী গনসংযোগ করে লিফলেট বিতরণ করে ব্যাপক প্রচারণা চালান।

২২/০১/২৬ সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধিপটিয়া চট্টগ্রাম

০১৮১৯৩৪৯৪৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট