1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

র‍্যাবের ছদ্মবেশে সাইবার প্রতারণা: চক্রের মূলহোতা গ্রেফতার ১

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

*আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন রাজশাহী জেলা প্রতিনিধি ঃ

 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ ইসমাইল চৌধুরী রাসেল (৩৭), পিতা- আমিনুল হক চৌধুরী, সাং- বলাইখা, থানা-রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ পেশায় একজন গামেন্টস এর ব্যবস্থাপক। তার প্রতিস্টানের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে গত ১৪/১২/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকায় অজ্ঞাতনামা ব্যাক্তি ফোন করে র‍্যাবের পরিচয় দিয়ে বলে যে, র‍্যাব শীত বস্ত্র বিতরণ করবে তাই অনেক অর্থ প্রয়োজন। চেয়ারম্যান নুরুজ্জামান খান সরল বিশ্বাসে উক্ত ব্যাক্তির ডাচ বাংলা ব্যাংক একাউন্টে ৫০০০০০/-(পাঁচ লক্ষ) টাকা প্রদান করেন। পরবর্তীতে উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় উক্ত ব্যাবস্থাপক ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় অজুহাতনামা আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ-০১/০১/২০২৬ ইং, ধারা- ১৭০/৪২০/৪০৬/৩৪ পেনাল কোড।
উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের’ কে গ্রেফতারের অভিযানে নামে র‍্যাব।এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী, ও র‍্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি অপারেশন দল কর্তৃক ০৩ জানুয়ারী ২০২৬ ইং সময় ১৭:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর বাইপাস রোড এলাকায় অপারেশন পরিচালনা করে উক্ত প্রতারণা চক্রের মূলহোতা আসামি ১। মোঃ মারুফ হোসেন (২৯), পিতা- রফিকুল ইসলাম, সাং- কৃষ্ণবাটি, বোগদামারী, থানা-গোদাগাড়ী, জেলা রাজশাহীকে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামিকে উক্ত প্রতারণা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে, সে সত্যতা স্বীকার করে।আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট