1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

রাউজানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল, বিএনপি নেতৃবৃন্দের শোক ও শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদন,রাউজান (চট্টগ্রাম) :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদন,রাউজান (চট্টগ্রাম) :

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আবুধাবি শাখার সহ-সভাপতি প্রবাসী মুহাম্মদ জাবেদ এবং রাউজান উপজেলা যুবদল নেতা রাসেদের বাবা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

রবিবার, ২১ ডিসেম্বর জোহরের নামাজের পর রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম আধার মানিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ফরিদ।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বার, শামসুল হক বাবু, জানে আলম, হারুন, আবদুল মান্নান মনি, স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলী সুমন, জাকের হোসেন বাহাদুর, পৌর বিএনপি নেতা শহীদ চৌধুরী, উত্তর জেলা যুবদলের সদস্য মুহাম্মদ হোসেন, ইসলামী ব্যাংকের ম্যানেজার মুহাম্মদ আবছারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন আবদুল মাবুদ, বাদশা, কমান, নাজিম, জাকির, ফোরকান, জাহাঙ্গীর, মজিব, সৈয়দ, ইয়াকুব বাদশা, বেলাল, দিদার, আবুল কাশেম রানা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, জহির, তৈয়ব, মান্নান, অভি, মামুন, সাইফুল আজম অপু, সাহেদ, বরকত আলী চৌধুরী, মুহাম্মদ সাঈদ, মনছুর, মুহাম্মদ শাকিল, রিপন, ইয়াকুব উদ্দিন আরিফ, রায়হান উদ্দিন, মুহাম্মদ সাজিদ, সায়েম চৌধুরী, আনিস, কাজী বক্কর, শিক্ষানুরাগী সৈয়দ মুহাম্মদ সেলিম, ইব্রাহিম মিয়া (রাশেদ), রাঙ্গুনিয়া বিএনপি নেতা মোহাম্মদ সরোয়ার, মুহাম্মদ ফোরকান, ইফতেখার উদ্দিন রুবেল, সালাউদ্দিনসহ আরও অনেকে।
দাফন সম্পন্ন হওয়ার পর কবর জিয়ারত শেষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট