1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

৩ নং শিকলবাহা ইউপি নির্বাচনে ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে লড়বেন যুবদল নেতা আব্দুন নুর ইকরামাহ

বিশেষ প্রতিবদন:১৯ জুলাই
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন:১৯ জুলাই,চট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রবেশ পথ ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুবদল নেতা  ও আলা হযরত (রা:) মসজিদ কমিটির সহ- সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুন নুর ইকরামাহ, তিনি নিজেকে এক সাধারণ মানুষ ও শ্রমিকবান্ধব নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

নিজের প্রার্থিতা ঘোষণায় মুহাম্মদ আব্দুন নুর ইকরামাহ, বলেন, দীর্ঘদিন ধরে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। একজন কর্মী হিসেবে তিনি শ্রমজীবী মানুষের কষ্ট, সংগ্রাম ও বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন। তাই জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই তিনি প্রথমবারের মতো ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার মধ্যে কোনো অহংকার, হিংসা বা প্রতিহিংসা নেই। আমি বিশ্বাস করি, আমরা সবাই মানুষ এবং সবাই সমান।”

নির্বাচিত হলে ৩নং শিকলবাহা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও সকল ধরনের অপরাধমুক্ত করার অঙ্গীকার করেন তিনি। বিশেষ করে নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মুহাম্মদ আব্দুন নুর ইকরামাহ, আরও বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, গার্মেন্টসকর্মী, বাড়ির মালিক, মসজিদ-মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো সমস্যায় তিনি পাশে থাকবেন। পাশাপাশি গ্যাস, পানি, বিদ্যুৎসহ নাগরিক সেবার বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আমি কখনো চাঁদাবাজি বা মানুষের ওপর জুলুম-নির্যাতনের রাজনীতি করিনি। এলাকাবাসী চাইলে আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমি মানুষের ভালোবাসা নিয়েই কাজ করতে চাই।

সবশেষে তিনি ৬নং ওয়ার্ডবাসীর উদ্দেশে বলেন, “আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। যদি আপনাদের সেবার সুযোগ পাই, তাহলে ইনশাআল্লাহ একটি নিরাপদ, সুন্দর ও উন্নত ৩নং শিকলবাহা ইউনিয়ন এর সবচেয়ে নিরাপদ ৬ নং ওয়ার্ড গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট