1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

সিডিএফএ-মেয়র অ-১৩ একাডেমি কাপে হারলেও মাথা উঁচু করে লড়েছে দঃ হালিশহর ফুটবল একাডেমি..!!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ৩ অক্টোবর

সিডিএফএ – মেয়র অনুর্ধ্ব – ১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শনিবার দুপুরের খেলায় বড় ব্যবধানে হেরেছে লড়াকু দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।

অপর দিকে ৫-০ গোলে জিতে একরাম ফুটবল একাডেমি ২ রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

শনিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে হাটহাজারী ফুটবল একাডেমি ৫ – ০ গোলে সন্ধান স্পোর্টস ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা হাটহাজারীর মোঃ তাসিন এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইয়াছির আরাফাত চৌধুরী পাপলু।

সকালে দ্বিতীয় ম্যাচে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি ১ – ০ গোলে সোবহান ফুটবল একাডেমিকে পরাজিত করে গ্রুপ সি থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে। খেলা শেষে জয়ী দলের আবদুল আহাদের হাতে পুরস্কার তুলে দেন সিটি করপোরেশন একাদশের সাঃ সম্পাদক ও সাবেক ফুটবলার কাজী মোজাম্মেল হক মানিক।

দুপুরে ৩য় খেলায় রামপুর ফুটবল একাডেমি ৬ – ০ গোলে দঃ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ রামপুরার নুরুল হুদা তানভীরের হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় এ্যাথলেটস শর্মিষ্টা রায়।

দিনের শেষ খেলায় একরাম ফুটবল একাডেমি ৫ – ০ গোলে কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে।খেলা শেষে জয়ী দলের মোঃ উজার বিন আসিফ এর হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফুটবলার মনসুর আলম।এদিকে শনিবার দুপুরে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পক্ষ থেকে খেলা পরিদর্শন করেছেন একাডেমির পরিচালক ও উপ কমিটির চেয়ারম্যান দোস্ত মোহাম্মদ ভাই, পরিচালক ও কর্মকর্তা মোঃ সালাহ উদ্দিন, ক্রীড়া সংগঠক মোঃ মজিবুর রহমান, একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট