1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

শাহজাদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সেপ্যাথলজিকালও বেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন মোঃ গোলজার

হোসেন হীরা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

শাহজাদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সেপ্যাথলজিকালও বেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত আধুনিক ল্যাব ও ব্রেস্ট ফিডিং কর্নার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিনী স্থপতি ফাহমিদা মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই স্বাস্থ্যসেবার সকল পরীক্ষা এবং চিকিৎসাপত্র সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে তিনি নিজ দায়িত্বে প্রত্যেককে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

এদিকে ০৯ অক্টোবর, ২০২৬ সকাল ১১ টায় মাননীয় মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্থানীয় নেতাকর্মী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ বরণ করে নেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিতের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, মাননীয় মন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডঃ মাসুদ রানা, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদ, পৌর বিএনপির সেক্রেটারি আলহাজ্ব আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম তালুকদার চুন্নু এবং ৩ নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাসিব মিয়া।এছাড়াও স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ও ব্যক্তিবৃন্দ এবং৷ হাসপাতালের ডাক্তার ও নার্স অন্যান্যরা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট