1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

শাহজাদপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে ফুলেল শুভেচ্ছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

মেঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মেঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি

আজ বুধবার ২০ই মে বেলা ১১ টায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা পরিষদে অবস্থিত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। শুভেচ্ছা প্রদানের পর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও সাবরিনা শারমিনের একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, সহ-সভাপতি দিলীপ সূত্রধর ফটিক, সহ-সাধারণ সম্পাদক চন্দন কর্মকার, পৌর কমিটির সভাপতি রতন বসাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ সূত্রধর, সিনিয়র সদস্য মনোরঞ্জন সাহা, সদস্য অমিয় কর্মকার, দাড়াদহ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই সরকার রূপবাটী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দমোহন সরকার সহ উপজেলা, পৌর পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও পার্থসারথী গীতা স্কুলের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শাহজাদপুরে সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। তারা সনাতনী হিন্দু সম্প্রদায়ের জন্য সরকারের কাছ থেকে বিশেষ বরাদ্দের আহ্বান জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিগত দিনে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে সবাই বসবাস করেছে পরবর্তী দিনগুলোতেও যেন এভাবে সবাই মিলিতভাবে বসবাস করতে পারে সেই প্রত্যাশা রাখি এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের সকল রকম সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

উল্লেখ্য শাহজাদপুরের বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের জনসাধারণকে ঐক্যবদ্ধ করে রাখে পূজা উদযাপন পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট