
ডেস্ক নিউজ ৩০ আগস্ট
লালদিয়ার চর পুনর্বাসন প্রত্যাশী মানুষের পক্ষ থেকে আজ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সঙ্গে সাক্ষাৎ করেন কাদের ও নুর হোসেনসহ পুনর্বাসন প্রত্যাশী পরিবারের প্রতিনিধিরা। 
এ সময় উপস্থিত ছিলেন ৪১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি নুরুল আবছার, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ,৪১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা নাজিম উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাক্ষাৎকালে লালদিয়ার চরে উচ্ছেদকৃত পরিবার গুলোর পুনর্বাসনের দাবির বিষয়ে আলোচনা করা হয় এবং উচ্ছেদকৃত পরিবারের তালিকা মাননীয় মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।
লালদিয়ার চরবাসীর পুনর্বাসনের ন্যায্য দাবি বাস্তবায়নে যারা আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, বিশেষ করে নাঈম- তুহিন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
আশা করি, সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় লালদিয়া চরবাসীর দীর্ঘদিনের পুনর্বাসনের প্রত্যাশা দ্রুত বাস্তবায়িত হবে।
তথ্য সূত্র: নূরুল আবছার, সাবেক ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর, পতেঙ্গা- চট্টগ্রাম ।