1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

রাজশাহী-১ আসনে তরুণদের মুখে মুখে এবি পার্টির ঈগল মার্কা

জাহিদুল ইসলাম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

 

জাহিদুল ইসলাম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে নির্বাচনী মাঠে তৎপরতা বাড়িয়েছে আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনীর ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণায় ভোটের মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই গোদাগাড়ী ও তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার, গ্রাম ও জনবহুল এলাকায় তার প্রচারণা আরও গতিশীল হচ্ছে। প্রতিদিনই লিফলেট বিতরণ, সংক্ষিপ্ত পথসভা ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি এবি পার্টির রাজনৈতিক দর্শন ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উন্নয়ন, সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার বার্তা নিয়ে এবি পার্টির প্রার্থী বিশেষ করে শিক্ষিত ও তরুণ ভোটারদের মধ্যে সমর্থন তৈরির চেষ্টা করছেন। এর প্রভাব হিসেবে এবি পার্টির প্রতীক ‘ঈগল’ এখন তরুণদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সামগ্রিক ভোট পরিস্থিতি বিবেচনায় স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনে রাজশাহী-১ আসনে ঈগল, ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম, ক্যাম্পাস আড্ডা ও চায়ের দোকানেও বিভিন্ন প্রতীক ও প্রার্থী নিয়ে আলোচনা বাড়ছে।

এবি পার্টির প্রার্থী অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ইনশাল্লাহ বিজয় নিশ্চিত হবে।” তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাজনীতি গড়াই এবি পার্টির মূল লক্ষ্য।”

স্থানীয়দের মতে, একাধিক প্রার্থীর সক্রিয় অংশগ্রহণে রাজশাহী-১ আসনের নির্বাচনী প্রতিযোগিতা দিন দিন আরও জোরালো হয়ে উঠছে। এর মধ্যে এবি পার্টির প্রার্থীর টানা মাঠপর্যায়ের প্রচারণা ভোটের মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, গোদাগাড়ী ও তানোর উপজেলার ভোটারদের অংশগ্রহণে রাজশাহী-১ আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট