1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

রাউজানে হিংগলা নাথপাড়াস্হ চৌষট্টি মোহন্ত ভোগ ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) জেলা প্রতিনিধি

 

চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া হিংগলা নাথপাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চৌষট্টি মোহন্ত রাজভোগ নিবেদন ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। হিংগলা নাথপাড়া দুর্গা মন্দিরের উদ্যোগে এবং সনাতন যুব সংসদ (হিংগলা নাথপাড়া, দাশপাড়া ও পূর্ব নাথপাড়া)-এর সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এ মহোৎসবের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, “দুই যুগ পূর্তি” উপলক্ষে চৌষট্টি মোহন্ত মহারাজের রাজভোগ নিবেদন এবং সর্বজনীন ২৪তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ১ এপ্রিল থেকে ৩ এপ্রিল পর্যন্ত (বুধবার থেকে শুক্রবার) অনুষ্ঠিত হয়।
মহোৎসবের প্রথম দিনের কর্মসূচিতে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্বলন, মঙ্গলারতি, মঙ্গল শোভাযাত্রা, মোহন্ত বরণ, পূজা-অর্চনা, গীতাপাঠ, ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালীর শাকপুরা মদন গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল ১০৮ শ্রী মুরালী দাস মোহন্ত মহারাজ। সন্ধ্যায় “সুরের আবাসন”-এর পরিবেশনায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে ভগবানের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন এবং চৌষট্টি মোহন্ত মহারাজের রাজভোগ নিবেদন অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চস্থ হয় ধর্মীয় নাটিকা ‘যাজ্ঞসেনী দ্রৌপদী’। এদিন গঙ্গা আহ্বান, শুভ অধিবাস কীর্তন এবং শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন শ্রী নীল কৃষ্ণ রুদ্র। এতে অংশগ্রহণ করে কক্সবাজারের শ্রী কৃষ্ণানন্দ সম্প্রদায়।
তৃতীয় দিন মহানামযজ্ঞ সংকীর্তনে অংশ নেয় পটিয়ার শ্রী মদন মোহন সম্প্রদায়, রাঙ্গুনিয়ার শ্রী রাম সম্প্রদায়, ভোলার শ্রী শ্যামল কৃষ্ণ সম্প্রদায় এবং লক্ষীপুরের শ্রী কৈবল্যনাথ সম্প্রদায়। তিন দিনব্যাপী দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থা ছিল।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি অরুণ দেবনাথ, সাধারণ সম্পাদক বনমালী নাথ (লিটন), অর্থ সম্পাদক সুভাষ নাথ এবং প্রধান সমন্বয়ক কৃষ্ণ পদ নাথ (টিটু), সুজন দাশসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। সনাতন যুব সংসদের সকল কর্মকর্তা ও সদস্যরা এ আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
হিংগলা নাথপাড়া দুর্গা বাড়ি প্রাঙ্গণে (স্বর্গীয় ডা. লাল মোহন নাথের বাড়ি) অনুষ্ঠিত এ মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজক কমিটি মহোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় সকল ধর্মপ্রাণ ভক্ত ও সুধীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট