1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনি সহ কভার্ডভ্যান ছিনতাই, চালককে অচেতন অবস্থায় উদ্ধার…! পটিয়া চক্রশালার মেয়ে অন্তু দে : তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে আলোকিত স্বপ্ন বাস্তবায়নের পথে

মেয়র একাডেমি কাপে শৈল্পিক ফুটবল উপহার দিয়েছে দঃ হালিশহর, শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে রামপুরা…!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:২৮ সেপ্টেম্বর,চট্টগ্রাম

সিডিএফএ – মেয়র অনুর্ধ্ব – ১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের গতকাল রবিবারের খেলায় জয় পেয়েছে হাটহাজারী ফুটবল একাডেমি, স্বাধীন বাংলা ফুটবল একাডেমি, একরাম ফুটবল একাডেমি ও রামপুরা ফুটবল একাডেমি।

তবে দিনের ৩য় ম্যাচটি ছিল খুবই উপভোগ্য একটি শৈল্পিক ফুটবল খেলা। যেখানে হালিশহরের নবাগত সোহান,সায়েম, কিপার রাহিম মিয়া ও অনিক জেলা স্টেডিয়ামে আগত দর্শকদের মন জয় করে নিয়েছেন। বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই ম্যাচে উভয় দলের উত্তেজনা আর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা।

রবিবার সকালে দ্বিতীয় ম্যাচে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি ২ – ১ গোলে সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ স্বাধীন বাংলার আমিনুল ইসলাম এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইন্জিনিয়ার জসিম উদ্দিন।

দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় খেলায় একরাম ফুটবল একাডেমি ১ – ০ গোলে (গোলদাতা – মোঃ মোক্তাদির মুস্তাক তাফিজ ) দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে।

ম্যান অব দ্যা ম্যাচ একরাম একাডেমির মোক্তাদিরের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবদুল মোমেন বাবু।

বিকালে দিনের  ম্যাচে রামপুরা ফুটবল একাডেমি ৫ – ০ গোলে (গোলদাতা : ইফতাহারুল ইসলাম সিদ্ধার্থ ২টি ও নুরুল হুদা তানভীর, মোঃ তামিম ও সায়মন হোসেন ১টি করে) কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার ম্যান অব ম্যাচ রামপুরার ইফতাহারুল ইসলাম সিদ্ধার্থ এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর নাছির মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট