ক্রীড়া ডেস্ক:২৮ সেপ্টেম্বর,চট্টগ্রাম
সিডিএফএ - মেয়র অনুর্ধ্ব - ১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের গতকাল রবিবারের খেলায় জয় পেয়েছে হাটহাজারী ফুটবল একাডেমি, স্বাধীন বাংলা ফুটবল একাডেমি, একরাম ফুটবল একাডেমি ও রামপুরা ফুটবল একাডেমি।
তবে দিনের ৩য় ম্যাচটি ছিল খুবই উপভোগ্য একটি শৈল্পিক ফুটবল খেলা। যেখানে হালিশহরের নবাগত সোহান,সায়েম, কিপার রাহিম মিয়া ও অনিক জেলা স্টেডিয়ামে আগত দর্শকদের মন জয় করে নিয়েছেন। বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এই ম্যাচে উভয় দলের উত্তেজনা আর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা।
রবিবার সকালে দ্বিতীয় ম্যাচে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি ২ - ১ গোলে সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ স্বাধীন বাংলার আমিনুল ইসলাম এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইন্জিনিয়ার জসিম উদ্দিন। 
দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় খেলায় একরাম ফুটবল একাডেমি ১ - ০ গোলে (গোলদাতা - মোঃ মোক্তাদির মুস্তাক তাফিজ ) দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমিকে পরাজিত করে।
ম্যান অব দ্যা ম্যাচ একরাম একাডেমির মোক্তাদিরের হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবদুল মোমেন বাবু।
বিকালে দিনের ম্যাচে রামপুরা ফুটবল একাডেমি ৫ - ০ গোলে (গোলদাতা : ইফতাহারুল ইসলাম সিদ্ধার্থ ২টি ও নুরুল হুদা তানভীর, মোঃ তামিম ও সায়মন হোসেন ১টি করে) কালারপুল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার ম্যান অব ম্যাচ রামপুরার ইফতাহারুল ইসলাম সিদ্ধার্থ এর হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর নাছির মিয়া।