1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

মিথ্যা প্রতিশ্রুতি নয়, ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ অধ্যক্ষ হেলালী

মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ কায়সার চট্টগ্রাম মিথ্যা প্রতিশ্রুতি নয়, ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ — অধ্যক্ষ হেলালী চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতে ইসলামী’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশের রাজনীতিতে মিথ্যা প্রতিশ্রুতির যে ধারা দীর্ঘদিন ধরে চলে আসছে, আমরা তার কবর রচনা করতে চাই। আমরা প্রতিশ্রুতির রাজনীতি নয়, ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ।২৩ জানুয়ারি সরাইপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ বারবার প্রতারণার শিকার হয়েছে। নির্বাচনের সময় বড় বড় আশ্বাস দেওয়া হলেও বাস্তবে মানুষ ন্যায়বিচার ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা সেই পথ পরিহার করে ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে চাই।অধ্যক্ষ হেলালী আরও বলেন, চট্টগ্রাম–১০ আসনের মানুষ শান্তি, নিরাপত্তা ও সুবিচার চায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষা করা হবে আমাদের প্রধান অঙ্গীকার। দুর্নীতি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান গ্রহণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের কাজের হিসাব করুন। মিথ্যা আশ্বাস আর ফাঁকা কথায় বিভ্রান্ত না হয়ে ইনসাফ ও ন্যায়ের পক্ষে রায় দিন। আপনাদের সমর্থন পেলে আমরা কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করবো।গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং সকলকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন নুরুল আলম ,আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, এডভোকেট জোবায়ের, এড,মাহাবুবুল আলম,আবুল হাসেম চৌধুরী, নুরুল ইসলাম নুরু, মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট