1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

মিথ্যা ও মানহানিকর ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়নের তীব্র প্রতিবাদ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

সামাজিক মাধ্যমে ‘লায়লা’ নামধারী এক নারী বোরকা পরিহিত অবস্থায় একটি ভিডিও বার্তা প্রচার করে ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়নের প্রধানকে জড়িয়ে আপত্তিকর ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তারা একে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সুপরিকল্পিত অপপ্রচার হিসেবে আখ্যায়িত করেছে।
ট্যুরিস্ট পুলিশ এক বিবৃতিতে জানায়, এ ধরনের কুরুচিপূর্ণ প্রচারণা কক্সবাজারে আইনশৃঙ্খলা রক্ষা ও পর্যটক নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের সফল কার্যক্রমকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এটি একটি সুস্পষ্ট মানহানিকর ষড়যন্ত্র, যার পেছনে স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানায়, চলমান অভিযানে ইতোমধ্যে ৩৪ জন ছিনতাইকারী, ৪৪ জন ভাসমান অপরাধী, ১০ জন ইভটিজার ও ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১৭২ জন হারানো শিশু উদ্ধার, ২৯টি মোবাইল ফোন উদ্ধার, ২০টি মৃতদেহ ও ১৫ জন জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। সমুদ্রের বালিয়াড়ি দখল করে অবৈধ দোকান স্থাপনকারীদের বিরুদ্ধেও কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে এবং পরিবেশ সুরক্ষায় ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এই ধারাবাহিক সফলতা ও জনবান্ধব কার্যক্রমের কারণেই একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা চালাচ্ছে।
আপেল মাহমুদ, পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি), ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের নেতৃত্বে বাহিনী আরও গতিশীল, জবাবদিহিমূলক ও সেবামুখী ভূমিকা পালন করছে বলে জানানো হয়।
কর্তৃপক্ষ সকলকে গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ট্যুরিস্ট পুলিশের পাশে থাকার অনুরোধ করেছে। একই সঙ্গে মিথ্যা ও মানহানিকর প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট