1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের  নিউমুরিং এলাকা থেকে ১১ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী জাম্বু…! কোরবানির ঈদ: মাংসের নয়, মনুষ্যত্বের উৎসব — এম নজরুল ইসলাম খান শিক্ষক ও সাংবাদিক ৩৯ নং ওয়ার্ডের দঃ হালিশহর সিডিএ বালুর মাঠে কোরবানির পশুর হাট ভরপুর জমে উঠেছে…!

মানিকগঞ্জের সিংগাইর থানার চাঞ্চল্যকর মমতাজ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীআলমগীরকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিএসসি ও র‍্যাব-৪, সিপিসি-২

*আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবন্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ইং ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল-১৫.৪০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো নামক এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত ও ২০ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আলমগীর হোসেন (২৯), পিতা-মৃত ডিল্লাহ শেখ, সাং-চক রাজাপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে।ঘটনা সূত্রে জানা যাড, গত ১৪/০১/২০০৭ তারিখে ভিকটিম মমতাজ এর সহিত সূত্রোক্ত মামলার এজাহারনামীয় একমাত্র আসামি মোঃ আলমগীর (২৯) এর বিবাহ বন্ধন হয়। বিবাহের পরে ভিকটিম তার পিতার বাড়ীতে থাকতো এবং উক্ত আসামি ভিকটিমের বাড়ীতে আসা-যাওয়া করতো। একইভাবে উক্ত আসামি গত ১৪/০৪/২০০৭ তারিখে ভিকটিমের বাড়ীতে বেড়াতে আসে এবং বিকাল ১৬.০০ ঘটিকার দিকে তাদের দুজনের মধ্যে রাগারাগি হয়। কথা কাটা-কাটির একপর্যায়ে উক্ত আসামি ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরে খুটির সাথে ঝুলিয়ে রাবে। পরবর্তীতে ভিকটিমের মা ও এলাকাবাসীর সহায়তায় উক্ত ঘাতক স্বামী আলমগীর’কে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে এবং ভিকটিমের মাতা বাদী হয়ে সিংগাইর থানায় উক্ত আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে ভিকটিমের পোস্টমার্টাম করে লাশ দাফন করা হয়। উক্ত ঘটনাটি এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে। মামলার তদন্ত চলাকালে উক্ত আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে। উক্ত আসামির বাড়ী রাজশাহীর বাঘা থানাধীন চক রাজাপুর হওয়া সত্ত্বেও উক্ত আসামি নিজের পরিচয় গোপন করে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় বসবাস করে। পরবর্তীতে আদালতে হাজিরা না দিয়ে রাজধানীর আশুলিয়া এলাকায় আত্মগোপন করে। আত্মগোপনে থাকাকালীন সে পুনরায় নতুন ভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড তৈরী করে একটি গার্মেন্টসে চাকুরী করে আসছিল। এরই মাঝে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক মামলার চার্জশীট কোর্টে জমা দিলে বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে এবং আসামিকে গ্রেফতারে ওয়ারেন্ট জারি করে। আসামিকে গ্রেফতাবের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর ও ব্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে নারকীয় হত্যাকান্ডের মূলহোতা এজাহারনামীয় একমাত্র আসামি মোঃ আলমগীর (২৯)কে ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ১৫.৪০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিবাবো নামক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামিকে ঢাকা জেলার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট