1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

মহান বিজয় দিবস ২০২৫ বীর মুক্তিযোদ্ধা,শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যাগনের  সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান পালিত 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধিঃ

 

আজ মহান বিজয় দিবস এই উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে
বীর মুক্তিযোদ্ধা,শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং
তাদের পরিবারের সদস্যাগনের সমানে সংবর্ধনা অনুষ্ঠান পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী।


বিশেষ অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, উপ-মহাপুলিশ পরিদর্শক, রাজশাহী রেঞ্জ, রাজশাহী। ড. মো: জিল্লুর রহমান, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আর.এম.পি) রাজশাহী। জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, রাজশাহী।সভাপতিত্ব করেন: জনাব আফিয়া আখতার, জেলা প্রশাসক,রাজশাহী। প্রথমে জাতীয় সংগীত দিয়ে মহান বিজয় দিবসে অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয়েছে। তার পাশাপাশি জাতীয় সংগীতের মধ্য দিয়ে রাজশাহীর সকল বীর মুক্তিযোদ্ধাদের কে রাজশাহীর জেলা প্রশাসকের পক্ষ থেকে রজনীগন্ধার স্টিক হাতে দিয়ে সম্মাননা জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার ও ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী।এরপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুটি গান পরিবেশন করেছেন রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি শিল্পীরা। তার পর রাজশাহী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যাগনদের হাতে সংবর্ধনা প্রদান করেনছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী ও পুলিশ কমিশনার ড. মো: জিল্লুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি রাজশাহী। তারপর সংক্ষেপে বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার ও ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী। এরপর মোনাজাতের মাধ্যম দিয়ে আজকের মহান বিজয় দিবস অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়েছে। সেই সাথে সাথে বেজে উঠে ‘‘এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না।’’এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট