1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

মন্ত্রণালয়ে প্রথম দিন: বাবার পদাঙ্কে প্রতিমন্ত্রী কন্যার আবেগঘন যাত্রা

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি নাটোর রাজশাহী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি নাটোর রাজশাহী

দীর্ঘ ৩৩ বছর আগে যে মন্ত্রণালয়ের কক্ষে বসে দেশের জন্য কাজ করেছিলেন এক জননেতা, আজ ঠিক সেই একই কক্ষে দায়িত্ব পালন শুরু করলেন তাঁরই কন্যা—নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই পিতার স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
দায়িত্ব গ্রহণের দিন নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লিখেছেন, “আজ মন্ত্রণালয়ে আমার প্রথম দিন। দীর্ঘ ৩৩ বছর আগে যে অফিসে বসে আব্বু দেশের জন্য কাজ করেছিলেন, আজ আমি সেই একই অফিসে বসে দেশের জন্য কাজ করতে যাচ্ছি। দিন-রাতে এমন কোনো মুহূর্ত নেই, যখন আমার বাবা আমার সঙ্গে থাকেন না।”অফিস কক্ষে বসেই পিতার স্মৃতি যেন আরও গভীরভাবে নাড়া দেয় তাঁকে। তিনি লেখেন, “আজ অফিসে বসে পাশের বোর্ডের ৬ নম্বর তালিকায় আব্বুর নামের দিকে যতবার চোখ পড়েছে, মনে হয়েছে আব্বু আমাকে বলছেন—‘I was waiting here for you।’”
প্রয়াত সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটল দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁরই উত্তরসূরি হিসেবে ব্যারিস্টার পুতুলের এই যাত্রা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, পিতার আদর্শ ও রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি দায়িত্ব পালন করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত মেধার সমন্বয়ে নতুন প্রজন্মের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।দায়িত্ব গ্রহণের শুরুতেই আবেগঘন এই অভিজ্ঞতা ভবিষ্যৎ পথচলায় তাঁকে আরও দৃঢ় ও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।উল্লেখ্য, জাতীয় রাজনীতিতে উত্তরাধিকারের ধারাবাহিকতা নতুন কিছু নয়। তবে ব্যক্তিগত আবেগ, পারিবারিক ইতিহাস ও দায়িত্ববোধের এমন মেলবন্ধন এই যাত্রাকে আলাদা মাত্রা দিয়েছে।এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট