1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল  আকমল আলী রোডস্থ খালপাড় এলাকায় ওসমানের জুয়া ও মাদকের নতুন ঘর ভেঙে দিয়েছে প্রশাসন …! একাডেমির অ-১৩ ও অ-১৪ দলের খেলোয়াড়দের অনুশীলন অব্যাহত: জাতীয় বাছাই অ-১৫ অংশ নিবে…! ৩৯নং ওয়ার্ডে “নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশন”উদ্বোধন: সমাজের অসহায় ও দুঃস্থদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়

ভোলাহাটে নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নবী ওয়ালীউল্লাহ
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,
নবী ওয়ালীউল্লাহ

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনসেবাই প্রশাসনের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও মানবিক, দায়িত্বশীল ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করতে হবে। তিনি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ড. মু. মিজানুর রহমান বলেন, ভোলাহাট উপজেলার সার্বিক উন্নয়নে সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করা অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ভোলাহাটকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করা সম্ভব।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপজেলার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট