1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের অপরাধে গ্রেফতার ১ সিসিপিএ ৫১ তম রেপিড রেটিং দাবায় ঋষিন তালুকদার অপরািজত চ্যাম্পিয়ন তথ্যই শক্তি-জানবো, জানাবো: পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো সিসিপিএ ৫১ তম রেপিড রেটিং দাবায় ঋষিন তালুকদার অপরািজত চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র জোড়া অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ বিশ্বকাপ ফুটবলের আবেগে প্রাণবন্ত ক্যাম্পাস: খেলাকে শিক্ষার মাধ্যম করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে চট্টগ্রাম মডেল স্কুল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে হিমাগার সংরক্ষণের ভাড়া পুনর্নির্ধারণে কমিটি আইটি ব্রিজের স্কুল কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি:- আরিফুজ্জামান (সাগর)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মোঃ শফিকুর রহমান-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার (Mr. Christian Brix Møller) সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ (বৃহস্পতিবার) সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ডেনমার্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক দূতাবাসের উপপ্রধান মি. অ্যান্ডার্স বি. কার্লসেন (Mr. Anders B. Karlsen) উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে বাংলাদেশ ও ডেনমার্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ডেনমার্কের অবদান এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় মানসম্মত ওষুধ আমদানিসহ স্বাস্থ্য খাতে ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও উঠে আসে।

বৈঠকে বিরোধীদলীয় নেতা মেরিটাইম ও ব্লু ইকোনমি, নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন এনার্জি, তৈরি পোশাক শিল্প, শ্রমিক অধিকার এবং কর্মপরিবেশের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে ডেনমার্কের চলমান সহযোগিতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় সুশাসন প্রতিষ্ঠা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, বিচার বিভাগীয় সংস্কার, মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেনিশ রাষ্ট্রদূত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করেন। তিনি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমেদ মাবরুর উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট