1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

বাংলাদেশের ভোট কেন্দ্রসহ সকল জায়গায় সেনাবাহিনীসহ সকল বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে-জেলা প্রশাসক

খুলনা প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি :-খুলনা জেলা প্রশাসক আ.স.ম. জামশেদ খন্দকার বলেছেন ভোটারদের ভোটদান নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেনা অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হবে। নির্বাচনের কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীরা শতভাগ সরকারের আজ্ঞাবাহক হবে। সরকার চায় দেশের মানুষ সংস্কারের পক্ষে তাদের মতামত হ্যাঁ এর পক্ষে দিবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ভোটারদের ভোটাধিকার নিরাপত্তার সাথে প্রয়োগের ক্ষেত্রে যা করা দরকার এ সরকার করবে।আজ বুধবার (১৪ই জানুয়ারী) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গভভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুলনা নূরুল হাই মোহাম্মদ আনাস।
প্রধান অতিথি বলেন, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ফলাফল নিশ্চিত করতে পারে। তিনি সকল নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে গণভোট সংক্রান্ত আইন, বিধি-বিধান ও প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু গণভোট আয়োজনের জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
সভা শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে গণভোট ২০২৬ সংক্রান্ত লিফলেট ও তথ্যপত্র বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা ওসি তদন্ত প্রবীর কুমার বিশ্বাস, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার আশফাক হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকপ বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন।এছাড়াও ইমাম, শিক্ষক, সাংবাদিক, উপজেলা সহকারী কৃষি অফিসারগণ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন। অনুস্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট